কাঁচপুর সেতুর রেলিং ভেঙে সেনাবাহিনীর গাড়ি নিচে,
২৬ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর কাঁচপুর সেতুর রেলিং ভেঙে সেনাবাহিনীর একটি গাড়ি ২০ ফুট নিচে পড়ে গেছে। এতে দুই সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন—গাড়ির চালক ল্যান্স কর্পোরাল খলিল আহম্মেদ ও ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা ঢাকা ক্যান্টনমেন্টের ১৩ মিলিটারি পুলিশ (এমপি) ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ জানান, খাগড়াছড়ি ৫ ফিল্ড রেজিমেন্টের একটি ইউনিটের তিন টন ওজনের দুটি ওয়াটার ট্যাংকার ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতুতে ওঠার সময় গাড়ি বহরের সামনে থাকা ওয়াটার ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি বাঁ লেন থেকে ডান পাশের লেনে ধাক্কা খেয়ে রেলিং ভেঙে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন ওই দুজন। তাঁদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িটিতে সেনাবাহিনীর বিভিন্ন মালামাল ছিল বলে তিনি জানান। পরে খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।
তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুন