সাংসদেক নিয়ে খবর প্রকাশে ক্ষোভ চুয়াডাঙ্গায় পত্রিকায় আগুন, ভাংচুর করেছে ছাত্রলীগের কর্মীরা
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গতকাল কয়েকটি পত্রিকার ওপর তাদের ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। সেখানকার সরকারদলীয় সাংসদ ও মেয়রকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জের ধরে তারা ভাংচুর চালিয়েছে বলে জানা গেছে।
গত ২৮ আগষ্ট প্রথম আলো ও গতকাল আমার দেশ পত্রিকাং চুয়াডাঙ্গা সদর আসনে সরকারি দলের সাংসদ সোলায়মান হক জোয়ারদার ও তাঁর ভাই মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করে শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছার পরে মিছিলকারীরা প্রথম আলো ও আমার দেশ পোড়ায়।এর পর ছাত্রলীগের কর্মীরা আমার দেশ পত্রিকার প্রতিনিধি ডালিম হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর চালায় ও তাতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী এস আগুন নেভান।মিছিলকারিরা পরে জনকন্ঠ-এর প্রতিনিধি রাজিব হাসানের অফিসেও ভাংচর চালায়।
এ সময় বিএনপির প্রতিষ্টাবার্ষিকীর একটি আনন্দ চলাকালে এদের সাথে সংঘর্ষ বাধে। এত আহত হয় অনেকে। আহতদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাসসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন