somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে চাল, ডাল, তলে, নুনরে দাম জোট সরকাররে সমান করুন

১৪ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত চার দলীয় জোট সরকার অত্যন্ত দুর্নীতিগ্রস্থ ছিল। তাদের দুর্নীতির কারণে বাজারে সব কিছুর দাম ছিল আগুন লাগা। পরিস্থিতি ছিল ভয়াবহ। আমরা আম-জনতা দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছিলাম। আমরা এমন একটা সরকার চাচ্ছিলাম যারা দ্রব্যমূল্যকে ক্রয় মতার মধ্যে নিয়ে আসবে।

এমন সময় আমাদের সামনে আশার বাণী নিয়ে স্বর্গের দেবীর মত হাজির হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাছিনা। আমরা অনেক আশায় বুক বাঁধলাম। এবার আসছে দিন বদলের পালা। আমরা আমাদের আয় দিয়ে স্বচ্ছলভাবে চলতে পারবো। আমাদের শিশুদের মুখে তুলে দিতে পারবো পুষ্টিকর খাবার। এমন আশা নিয়ে আমরা বর্তমান সরকারের পক্ষে রায় দিলাম এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত একটি ডিজিটাল সরকারের উদয় হলো।

এবার আমাদের আশা পুরণ হওয়ার পালা। কিন্তু সে আশায় গুড়েবালি। গত প্রায় দু বছরের সরকারী জীবনে কাগজে কলমে অনেক বিদ্যুৎ উৎপাদন হলেও সত্যিকার অর্থে লোডসেডিং আগের চেয়ে পেয়েছি অনেক গুন বেশি। আর দ্রব্যমূল্য, সে আর বলতে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ মঞ্চে উঠে অনেক বড় গলায় বক্তব্য দেন যে, দ্রব্যমূল্য এখন দুর্নীতিগ্রস্থ জোট সরকারের চেয়ে অনেক কম। আসলে তারা আদৌ দু তিন বছর আগের কথা মনে রাখতে পারেন কি না আমার সন্দেহ আছে। নাকি মিথ্যা বলার অভ্যাসটা খুব ভালভাবে রপ্ত করেছেন। ছোটখাট মন্ত্রী বাদ দিলাম, স্বয়ং প্রধানমন্ত্রী যখন বলেন জোট সরকারের চেয়ে বর্তমানে দ্রব্যমূল্য অনেক কম তখন আমি আর কি বলবো।

মাননীয় প্রধানমন্ত্রী ডঃ শেখ হাছিনা, আপনি দয়া করে দ্রব্যমূল্য সেই জোট সরকারের সমান করে দেন। জোট সরকারের সময় চাল, ডাল, মাংস, সবজি, তরকারী ইত্যাদির দাম যা ছিল আপনি যদি দয়া করে সেই দাম নির্ধারন করে দেন তাহলেই আমাদের চলবে। আপনার বর্তমান সময়ের এত বেশি কম দামে আমরা আর এসব কিনে খেতে পারছি না। অথবা আপনি ৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় থাকতে যে দ্রব্যমূল্য ছিল সেই অবস্থায় দ্রব্যমূল্য নির্ধারণ হলেও আমরা খেয়ে পরে বাঁচতে পারি।


আর যদি মনে করে থাকেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি আমার বাড়িতে এক মাস থেকে যান, স্বচক্ষেই দেখতে পাবেন আমরা কি অবস্থায় দিনাতিপাত করি।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×