somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটিসেলের নেগেটিভ এ্যাপ্রোচের পজেটিভ রেসপন্স।

২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে এই ব্লগে আমি সিটিসেলের উপর একটা পোস্ট দিয়েছিলাম যার শিরোনাম ছিল "সিটিসেলের ভেলকিবাজী অফার এবং আমার অভিজ্ঞতা"। এই পোস্টে মুলত আমি সিটিসেলের পুরাতন সেট দিয়ে নতুন সেট অদল বদলের যে অফার দেয়া হয়েছে সে সম্পর্কে আমার কিছু তিক্ত অভিজ্ঞতার কথা লিখেছিলাম। তবে এই তিক্ত অভিজ্ঞতা বেশিক্ষণ তিক্ত রাখতে পারিনি।

ব্লগে আমার পোস্ট প্রকাশের ২ ঘন্টার মধ্যেই সিটিসেলের পক্ষ থেকে পজিটিভ রেসপন্স শুরু হয়ে গেলো। ব্লগে লেখা দিয়ে বসে অফিসের কাজ করছিলাম। এমন সময় হঠাত সিটিসেলের উপজেলা কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন করা হলো। সেখান থেকে আমাকে আশ্বাস দেয়া হলো আমার পুরাতন সেটটি বদল করে নতুন সেট দেয়া হবে, আমি যেন নিশ্চিন্ত থাকি। অবশ্য তখন আর আমার সেট পাল্টানোর ইচ্ছা নেই। এরপর পরই এলো জেলা কাস্টমার কেয়ার থেকে ফোন। ফোন দিয়ে জেলা কাস্টমার কেয়ার অফিসার বললেন, "স্যার, আসলে আমার ভুল হয়েছে। তথ্য দিতে ভুল হবার জন্য দু:খিত। আসলে ডিসপ্লে সমস্যা থাকলেও আমরা পুরাতন সেট গ্রহণ করি। সুতরাং আপনি সেটটি পাল্টিয়ে নিতে পারেন।" আমি তাকে জানালাম আমার আর পুরাতন সেট পরিবর্তন করার আগ্রহ নেই। তবে আমাকে তথ্যটি দেয়ার জন্য ধন্যবাদ। এর কিছুক্ষণ পর দেখি ঢাকা অফিস থেকে আমাকে ফোন দিয়েছে। সে কি তাদের বদান্যতা। ঢাকার কোন এক অফিসার নিজের পরিচয় দিয়ে বললেন, "স্যার, আপনি কি আজকে সিটিসেলের কোন কাস্টমার কেয়ারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কি কোন সমস্যা হয়েছিল।" আমি যথাসম্ভব সংক্ষেপে বললাম, হ্যা, আমি গিয়েছিলাম একটি পুরাতন সেট পরিবর্তন করে নতুন সেট নেবার জন্য। কিন্তু আমি নতুন যে মডেলটি চেয়েছিলাম সেই মডেলটি নাকি স্টক থেকে শেষ হয়ে গেছে। আমাকে যে মডেলটি অফার করেছে তা আমার পছন্দ নয়। তাছাড়া আমার সেটের ব্যাটারী, চার্জার, ইনকামিং, আউটগোয়িং সব ঠিক আছে, শুধু ডিসপ্লে সমস্যা। কিন্তু আপনাদের কাস্টমার কেয়ার সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছে যদিও কোন ধরণের সেট গ্রহণ করা যাবে তা আমি জানি। এরপর অফিসারটি বললেন, "স্যার, আপনি আবার যাবেন, আমরা তাকে বলে দিয়েছি, এখন আর কোন কথা বলবে না, আপনার সেট জমা রেখে নতুন সেট দিয়ে দেবে। যদি না দেয় তবে আমাকে জানাবেন, তার বিরুদ্ধে যথাযথ এ্যাকশন নেয়া হবে। আর সে মডেলটি আপনি চেয়েছেন সেটার স্টক প্রকৃতই শেষ হয়েছে, তবে আপনি যদি চান তাহলে শুধু আপনার জন্য একটি সেট আজকেই পাঠিয়ে দেবো।" আমি জানালাম ঘুরতে ঘুরতে আমার আগ্রহ শেষ হয়ে গেছে। কিন্তু অফিসার নাছোড়বান্দা, সে বলল, "স্যার রাগ করবেন না, প্লিজ আপনি সেট পাল্টিয়ে নিন।" আমি তার কথায় রাজি হবার পরেই সে ফোন রাখলো। কিভাবে তারা আমার মোবাইল নাম্বার সংগ্রহ করেছিল আল্লাহ জানে। কারণ আমি কোন কাস্টমার কেয়ারেই আমার নাম কিংবা মোবাইল নাম্বার বলিনি। তার কথামত পরের দিন আবার জেলা কাস্টমার কেয়ার পয়েন্টে গেলাম। এবার কাস্টমার কেয়ার অফিসারের চেহারায় ভিন্নতার ছাপ। আমাকে দেখেই তিনি সবকিছু ঠিকঠাকমত করে দিলেন। আমি আমার পুরাতন সেটটা টেস্ট করতে বললাম। সে জানালো টেস্ট করার প্রয়োজন্ নেই। সকল কাগজপত্র নিজে ফিলআপ করে দিলেন, আমি শুধু স্বাক্ষর করলাম। চলে আসার সময় দাড়িয়ে হাত বাড়িয়ে দিলেন। আমি হ্যান্ডশেক করে বিদায় নিলাম। নতুন সেটটি এখন বেশ ভাল কাজ করছে।

আসলে সেদিনের যে তিক্ত অভিজ্ঞতা আমি তিক্তভাবে বর্ণনা করেছিলাম তার উত্তর যে এমন ভাল ব্যবহারের মাধ্যমে পাবো আশা করিনি। অন্য কোন অপারেটর কি করতো তা আমার জানা নেই তবে সিটিসেল যে একজন কাস্টমারের মতামতকে অনেক গুরুত্ব দেয় তা আমার জানা হয়ে গেলো। খারাপ অভিজ্ঞতার জবাব তারা ভাল ব্যবহারের মাধ্যমে দিয়েছে। এজন্য সিটিসেলকে ধন্যবাদ। আজকেও আরেকটা পুরাতন সেট পাল্টাতে যাবো, অবশ্য আমার এই সেটে কোন সমস্যা নেই, পুরাতন হয়ে গেছে এজন্যই পাল্টানো।

(তিক্ত অভিজ্ঞতার কথা লিখেছিলাম। এখন তাদের ভাল আচরণের কথাগুলো না লিখলে আমি বিবেকের দংশনে থাকবো বিধায় আজকের এই লেখা। সেইসাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ারের অনুরোধ জানাচ্ছি।)




৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×