somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃদ্ধাশ্রম নয় ঘরই হোক প্রবীনদের শেষ জীবনের আশ্রয়।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল মানবাধিকার প্রতিষ্ঠায়- প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়। শুধু মানবাধিকার নয় সমাজকে সুন্দরভাবে সাজানো কিংবা দেশের উন্নয়নে প্রবীণদের অংশগ্রহন অনস্বীকার্য।

ইংরেজীতে একটি প্রবাদ আছে ''Old is gold" অর্থাৎ বৃদ্ধরা হচ্ছে স্বর্ণ তুল্য। প্রবীণদের সু পরামর্শ এবং দিক নির্দেশনাতেই নবীনরা নতুন কিছু করার প্রেরনা পায়। গ্রামে একটি কথা প্রায়ই শোনা যায়, ''তিন মাথার কাছ থেকে বুদ্ধি নিও"। অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার মাথা দুই হাঁটুর কাছাকাছি চলে আসে যখন সে বসে থাকে। তাকেই তিন মাথা বলে বুঝানো হয়েছে। প্রবীণরা সর্ব ক্ষেত্রেই অভিজ্ঞ হয়। বড় বড় সব আবিষ্কার বিজ্ঞানীরা তাদের শেষ বয়সে এসেই করেছেন। রাস্তা-ঘাটে যানবাহনে প্রবীণরা অনেকাংশেই সমস্যার সম্মুখীন হয়। আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি তবে তাদের চলার পথ আরো মসৃন হবে। বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটিকে আমরা নিজেদের আসন ছেড়ে দিতে পারি।
অত্যন্ত হতাশা নিয়ে বলতে হয়, আজকাল পত্র-পত্রিকা খুললেই বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে যাওয়ার মতো ঘটনাও কম নয়। আমাদের মাঝ থেকে সম্মানবোধ দায়িত্বানুভুতি নেই বলেই আদালতে মা-বাবার ভরন পোষণের জন্য আইন করতে হয়। মা-বাবাকে উন্নত দেশ গুলাতে অবজ্ঞা করার হার আর বেশি। তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ঘটনা ঘটছে অহরহ। ফলে শেষ বয়সে জীবন আরো দুর্বিষহ হয়ে পরে। প্রবীণরা অনেকসময় খিটখিটে মেজাজের হয়ে যায় কিংবা অল্পতেই রেগে যেতে পারে তাদের বয়সের কারনে। তাই বলে কিছুতেই খারাপ আচরন করা যাবেনা। আসুন আমরা তাদের প্রতি সদয় হই। এই কথাটা সব সময় স্মরণ রাখতে হবে একদিন আমরাও তাদের মতো হয়ে যাবো।

হাদীসে রাসুল (স.) বলেছেন, যাদের পিতা ও মাতা জীবিত আছে অথচ তাদেরকে খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না তাদের জন্য অভিশাপ। কুরআনে সূরা বনিইসরাইলে আল্লাহ আদেশ করেছেন আমরা যেন তাদের উপর বিরক্ত হয়ে উহ শব্দটিও না বলি। আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×