somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী তোমার জন্য

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমার জন্য লাখো কবিতা কত গান আর উপন্যাস,
কত মৃত জীবন পেল; কেউবা আবার মৃত (লাশ)।
নির্ঘুম কারো শত রজনী তোমায় নিজের করার তরে,
বহুদূর আবার যায় চলে কেউ ধর্ম স্বজন বন্ধু ছেড়ে ।

তুমি ছিলে কি হ্যামিলনে?
নাকি তুমি হ্যামিলনের গুরু;
সেই যদি হয় তোমার আসল রূপ,
সেথা হতেই পারে সর্বনাশের শুরু।

তোমার জন্য কাব্যের ভাব ক্রমে -
কঠিন থেকে কঠিনতর;
দূর্বোধ্য সব গদ্যের ভাষা-
শুকুন্তলার মতো ,

গানের প্রকাশ ক্রমেই যেন ঝাপসা বনে গেল।
কে জুড়াবে তাদের ভাঙ্গা মন ;
সারাবে কে দগদগে সেই ক্ষত।

তোমার জন্য কেউ হলো দেবদাস,
কেউবা আবার বরশি বেয়ে প্রেমিক চন্ডিদাস।
তোমার জন্য কত জনের ভেঙ্গে গেল মন ,
কেউ হারালো তোমার জন্য নিজের সিংহাসন।

তোমার জন্য পিঁপড়া হয়ে মধুর পানে ছুটে,
আসলে তা মধুতো নয় বিষ কপালে জুটে ।
তোমার জন্য ভাইয়ে ভাইয়ে কত হল দ্বন্দ্ব
প্রকাশ পেল কত জনের শত ভাল মন্দ।

তোমার জন্য ইতিহাসের প্রথম হলো খুন ,
কাবিল মারলো হাবিলকে;
দেখ- তোমার কত গুন।

তোমার জন্য মজনু দেখ নাম না জানা কত জন,
তিলে তিলে তোমার তরে শেষ হইতে কতক্ষণ ।

তোমায় আদম চেয়ে নিল ভাল থাকার তরে,
আবার তোমার জন্য আসতে হলো-
জান্নাত থেকে নিম্নস্তরে ।

তোমার জন্য গীতান্জলী তোমার জন্য প্রেম,
তোমার তরে আমার জীবন বাজী রাখিলেম।
তোমার জন্য সাজানো আজ কত কাব্য উপন্যাস,
কারো আবার হৃদয় পটে দু:খের সাথে বসবাস ।

তোমার জন্য স্বপ্ন দেখা তোমার জন্য কলম ধরা,
তোমায় পেলে তপ্ত হৃদে নামে শীতল ঝরনা ধারা ।
তোমার জন্য নাও ভাসিয়ে চায় যেতে কেউ তেপান্তরে,
কেহ আবার সারাজীবন থাকে বসে নদীর ধারে।

তোমার জন্য হিরো কেহ চায় পাথরে ফুল ফুঁটাতে,
একশ একটা দিঘীর পদ্ম তোমার তরে চায় জুটাতে।
তোমার জন্য মহানায়ক কেউ আবার আজ গায়ক হয়ে,
দেশের তরে অনেক করে তবু তুমি রও হৃদয়ে।

তোমার জন্য আসিফ পেলাম তোমার জন্য মনির খান,
কেহ আবার বোকার মতো করতে পারে আত্মদান।
তোমার জন্য কবি নজরুল; পেলাম দেখ বিশ্বকবি,
কেহ আবার জীবনানন্দ হৃদয় খামে তোমার ছবি।
তোমার জন্য সব্যসাচী হিমু নামের জন্ম দিলে,
বহুরূপী তুমি আবার এ কোন তোমার রূপ দেখালে?
তোমার জন্য লালন পেলাম তোমার জন্য হাছন রাজা,
তোমার জন্য রক্ত গোলাপ মৃত বৃক্ষ করে তাজা।

অজানাতে কেউ যেতে চায় কেউবা আবার নদীর শেষে,
কেহ আবার জীবন তরী দেয় কাটিয়ে বাউল বেশে।
তোমার জন্য জোসনা ছড়ায় দূর আকাশের চাঁদের আলো,
জোনাক পোকা নিবে জ্বলে দেখতে অনেক লাগে ভালো।
তোমার জন্য বিনি সুতায় গাঁথে কেহ ফুলের মালা,
বদ্ধ হৃদয় খুলে গেল ভেঙে কারো মনের তালা।
তোমার জন্য নদীর ধারে কাশফুলের ঐ নরম ছোঁয়া,
তোমার জন্য ছাড়ে কেহ সিগারেটের কালো ধোঁয়া।

সৈয়দ আব্দুল হাদী মজনু বনে তোমার কেশে,
তোমার জন্য কবিরা আজ রাজার বেশে।
তোমার জন্য কুঁড়েঘর আর নগর বাঊল,
জলের গানে মুগ্ধ দুপুর আশীষ নেউল।
তোমার জন্য কতো বাসর ফুলের তোড়া,
ভাঙ্গা হৃদয় তোমার তরে লাগে জোড়া।
টকটকে লাল সূর্যাস্ত সাগর পাড়ে,
ময়না কোকিল কি বলিয়া ডাকবো তারে?

তোমার প্রেমে কেউবা আবার কারো প্রেমে তুমি পরো,
কখনো বা গলা ছেড়ে আইয়ূব বাচ্চুর গানটি ধরো।
দেখ- ভুল করিলে তোমার লাগি মন করে আনচান,
আবার- তোমার লাগি কেউবা আনে সদরঘাটের খিলি পান।

ছোট্ট জাহিদ তুমি নামের গান করিয়া-
কেমন শিল্পী হয়ে গেল,
আবার বিশ্ব প্রেমিক ভালবেসে তোমার তরে-
কি বা বলো পেল।

তোমার জন্য ধ্বংস হলো ট্রয় নগরী
তোমার জন্য ব্যবিলনের ঝুলন্ত উদ্যান,
তাজমহল কে গড়লো বলো তোমার তরে-
কোন সে পুরুষ? সে তো সম্রাট সাজাহান।

তোমার গর্ভে এই জগতের সৃষ্টি সকল কিছু,
সাধ্য কাহার মর্যাদা তার-
করতে পারে নিচু?

তোমার গর্ভে নবী রাসুল কিংবা শহীদ গাজী,
হতে পারে লেংড়া আতুর খারাপ কিংবা পাজি।
তাদের- ফেলতে নাহি পারো,
আদর করে নাও তুলিয়া বুকে।
যত্ন করে বড় করো গভীর ভালোবেসে,
যতই থাকো দুঃখে কিংবা যতই সুখে।

তুমিতে কেউ খুঁজে ফিরে কামুক মনের আহার,
কেউবা আবার খুঁজে সেথা খনি ভালোবাসার।

তোমার জন্য নাযিল হলো তায়াম্মুমের বিধান,
তোমার জন্য মক্কা মরু ফিরে পেল প্রান।

তুমি কোথাও কন্যা বধু কোথাও তুমি মা,
কোথাও তুমি ভগ্নি তোমার হয়না তুলনা।

নবীর প্রেমে সপে দিলে তোমার সকল ধন,
ফেরাউনের ঘরে আবার অটল তোমার মন।
তোমার জন্য কেউ নরকে কেউবা সুখের জান্নাত,
তোমার কাছে সান্ত্বনা পায় নবীর প্রথম নবুয়াত।

এক লেখাতে শেষ হবে না তোমার যত অবদান,
কোরআন হাদীস সকল গ্রন্থে রয়েছে তাহার প্রমান।
তাই- তোমার জন্য লিখে দিলাম শত লাইনের এই কবিতা,
হৃদয় খামে যত্নে আছে চকচকে নীল সেই ছবিটা।
তোমার জন্য দেখতে পেলাম এই দুনিয়ায় আলোর মুখ,
আদর সোহাগ দিয়ো আমায়; ভালোবাসা একটু সুখ।
....................................................................
ছবি সূত্র: http://www.amar-sangbad.com
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×