
মানুষ কি মনে করে পেয়ে যাবে ছাড়
ঈমান এনেছি আমি এই সাক্ষ্য দিয়ে?
জেনে দেখ গত যারা তাদেরকে নিয়ে
পরীক্ষা ছাড়া কেউ পায়নি তো পার।
পরিতৃপ্ত যারা ছিল দ্বীন সুধা পিয়ে
প্রলয় দিনের ভয় থাকবেনা তার,
দুনিয়াতে গড়ে যারা পাপের পাহাড়
উঠবে বিচার দিনে খালি হাত নিয়ে।
ঈমান আনবে যারা মন্দ হতে ফিরে
অটল থাকবে যারা তাহার উপরে
পাপগুলো মিটে যাবে ভাল কাজ দ্বারা
শ্রেষ্ঠ প্রতিদান পাবে নেক কাজে তারা।
একাই ভোগতে হবে পাপের ফসলে
পূণ্যের এক চুলও যাবেনা বিফলে।
--------------------------------------
সূত্র: সূরা আনকাবূত (১-৮) অবলম্বনে।
সরল অনুবাদ: আলিফ-লাম-মীম। মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ।যে আল্লাহর সাক্ষাত কামনা করে, আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যে কষ্ট স্বীকার করে, সে তো নিজের জন্যেই কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসী থেকে বে-পরওয়া। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২১ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



