somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরিশের প্রথম জন্মদিন

১৬ ই জুন, ২০২১ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ছেলে আরিশ রহমান।
আরিশ রহমান ছাড়াও ওর আরো একটা নাম রয়েছে। আসওয়াদ। নামটি রেখেছেন আরিশের নানু। আসওয়াদ নামে ডাকলে সাড়া দেয় বেশি। ছেলে আমার হাঁটতে শিখেছে প্রায় এক মাস হলো। বাসায় এক রুম থেকে আরেক রুম ঘুরে বেড়াবে সারাক্ষণ। ঘুমানোর আগ পর্যন্ত হাটতেই থাকবে। ছেলে আমার বেজায় শক্ত মাশাআল্লাহ! সহজে কান্না করে না। কখনো যদি দেয়ালে আঘাত পায় তাহলে দেয়ালকে মাথা দিয়ে আঘাত করতে থাকে। ইদানিং বেশ রাগ করা শিখে গেছে। কোন কিছু চাইলে যদি না পায় তাহলে কামড় বসিয়ে দেয়। এমন কামড় যে কামড়ের চোটে রক্ত বের হয়। আমি এবং আরিশের মা দুজনই বেশ কয়েকবার ওর কামড় খেয়েছি। শুধু যে রাগ করে কামড় দেয় এমনটিও নয়। মাঝে মাঝে কোন কারন ছাড়াই কামড় দেয়। আরিশের এখন উপরে নিচে মিলে দুই হালি দাঁত।

৯ জুন ২০২০ খ্রি: বিকাল ৪.১৫ মি.।
আমাদের ঘর আলো করে পৃথিবীতে আসে আমাদের প্রথম সন্তান। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে বুঝানোর মত নয়। আরিশের আম্মু সব সময় বলত বাচ্চা হওয়ার সময় তোমাকে আমার পাশে চাই। আমিও চাইতাম যেন ওর পাশে থাকতে পারি। চাকরির সুবাদে ঢাকায় থাকতাম তখন। প্রেগনেন্সির সময়টাতে লকডাউন থাকায় ঠিকমত বাড়িতেও যেতে পারিনি। তবে ফোনের এপাশ থেকে ওকে সাহস যোগাতাম। আল্লাহর ইচ্ছায় আরিশ হওয়ার সময়টাতে ওর পাশে থাকতে পেড়েছিলাম। বাবা হওয়ার পর বুঝেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট সহ্য করে!

৯ জুন ২০২১ খ্রি:।
আজ আমার ছেলের এক বছর পূর্ণ হলো। সেই জন্মের সময় থেকে এই পর্যন্ত একটু একটু করে বেড়ে উঠার সাক্ষী আমি। প্রথম বসতে শেখা, প্রথম দাঁত উঠা, প্রথম দাঁড়াতে শেখা, হাটতে শেখা এই সব কিছুই আমার সামনেই হয়েছে। উপভোগ করেছি প্রথম বাবা হওয়ার স্বাদ। উপভোগ করছি ওর প্রতিটা পদক্ষেপ। অফিসে আসার জন্য বাসা জামা কাপড় পড়তে দেখলেই কোলে উঠার জন্য পাগল হয়ে যায়। নামতেই চায় না সহজে। এই বয়সেই বাবার প্রতি ওর কত টান। আর অফিস থেকে বাসায় সে কি খুশি! ওর খুশি দেখে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। জানিনা ছেলের জন্য কতটা মসৃণ করতে পারবো ওর চলার পথ। তবুও নিজের সর্বোচ্চটা দিতে কোন কার্পণ্য করবো না। মহান সৃষ্টিকর্তা ওকে নেক হায়াত দিক, এই কামনা করি সব সময়।

ছেলে হওয়ার আগে অনাগত ছেলেকে নিয়ে আমার লেখা কবিতা: আমি যখন বাবা হবো


বাবার কোলে আরিশ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ রাত ১২:০৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×