
(১)
গাঁয়ের ছেলে চলছে যেন পাখির মতো উড়ে
জন্ম কোথা হিসেব মিছে ইচ্ছে অনেক দূরে।
নাম না জানা ফুলের সাথে সখ্য অলির মতো
আপন মনে চলছে ওরা থাক না অভাব শত!

(২)
ছোট্ট খুকি মানছে না তো লাফিয়ে গেল বাঁধ
এমন করেই জীবন নদী পেড়িয়ে যাবে জানি
শক্ত হাতে আনবে রসদ গড়বে নিজের ছাদ
ওরাই সেরা আমরা ওদের আধেক বলে মানি।

(৩)
পিঠ বাঁকানো শক্ত শ্রম ও তীক্ষ্ণ মেধার জোড়ে
দস্যি ছেলের লাঠির ঘায়ে চলছে চাকা তেড়ে।
ঠিক লাইনে চলছে চাকা চাবুক খোকার হাতে
এরাই হবে সফল জয়ী জীবন চলার পথে ।

(৪)
দে তো দেখি একটুখানি তুই আর খাবি কত
খেয়েই নিলি সবটুকুনই কিপ্টে ছানা যত।
আমার সাথে আসিস আবার ভাব জমাতে তুই
কাঠাল পাতা দিচ্ছি না আর তুই আর আমি দুই!

(৫)
ছোট মোর নৌকায় যাত্রীরা সাবধান
উত্তরে ঘন মেঘ ধেঁয়ে আসে বান।
এগিয়ে চলছিই বৈঠার খোঁচাতে
আজীবন চলবো অভাবকে গোচাতে।
ছবি: সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



