
ছবিসূত্র: অন্তর্জাল
(১)
ফোনের ওপাশে আদরের মেয়ে এপাশে তাদের বাবা
ছোট্ট মেয়েটি জানবে কি করে বিষাক্ত শকুনীর থাবা!
যমের আঘাতে নিভে যায় রবি কন্যা হারালো ছায়া
চিৎকার করে কাঁদছেনা বাবা মনে তার কত মায়া!
মরণের ক্ষণে ভেসে উঠে চোখে মেয়েদের সোনা মুখ
কাঁপা কাঁপা কথা বাবার কন্ঠে ভিজে উঠে তার চোখ!
মেয়ে শুধালো ব্যাপার কি বাবা কাঁদিতেছ কেন তুমি
আসিবে কখন দিবে একে বলো ললাটে আদর চুমি!
এভাবেই নিভে শত বাবাদের জীবনের দ্বীপশিখা
আশ্রয় হারা কন্যা কি পায় বাবা দিবসের দেখা?

(২)
বাবা হারা মেঘ মায়ের আদরও থেকে গেল অধরাই
কেড়ে নিল কারা বাবা-মার স্নেহ নিষ্ঠুর দুনিয়ায়?
এত বছরেও পেল না বিচার মানবতা অসহায়
বাবা দিবসেও মেঘের আকাশ ঢেকে গেছে বর্ষায়!
সাগর-রুনিরা আজ শুধু স্মৃতি খবরের পৃষ্ঠায়
মানবাধিকারের ফাঁকা গর্জনে শয়তানও লজ্জায়!
হেরে গেছে দেশ হারেনি তো মেঘ আমরাও অপেক্ষায়
ক্ষমা চাবে ওরা নত মস্তকে লুটাবে মেঘের পায়।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




