somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানের মানুষ শেখ সাদী খানের বিখ্যাত কিছু গান

২২ শে জুন, ২০২১ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ সাদী খান।
গানের মানুষ, সুর সম্রাট, সুর সাধক কিংবা গানের পাখি। যে নামেই তাকে ডাকা হোক, সব উপাধীই তাঁর জন্য মানান সই। অসংখ্য গানের সুরকার শেখ সাদী খান জন্মেছেন ব্রাহ্মনবাড়িয়া জেলায়। বেড়ে উঠেছেন সংগীত পরিরবারেই। সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ তাঁর পিতা এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা। প্রথমে বেহালা ও তবলা শিখলেও যখন দেখলেন মানুষের নজরে আসতে পারছেন না তখনই শুরু করেন গান সুর করার কাজ। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুর দিয়ে জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। আজও সেই স্থান ধরে রেখেছেন আপন কর্মগুণে।

গান মানুষের হৃদয়ের কথা বলে।
গানের মাধ্যমে যে বার্তা পৌঁছে দেয়া যায় তা আর কিছুতেই হয়তো সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ের গানগুলো সেই ধারা খেকে অনেকটাই পিছিয়ে। শেখ সাদী খানের গানগুলো শুনলে মনে হয় চির নতুন চির সবুজ। যখনই শুনবেন নতুন মনে হবে। মনে হবে আপনারই মনের কথা। নিজের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠবেন দু'-এক লাইন। হাজারো গানের মধ্য থেকে তাঁর কিছু বিখ্যাত গান এখানে তুলে ধরছি।

১. জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা
গীতিকার :মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন

২. পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :সুবীর নন্দী

৩. ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও
গীতিকার :মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী : এন্ড্রু কিশোর

৪. ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না
গীতিকার :মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী : শাম্মী আখতার

৫. ডাকে পাখি খোলো আঁখি
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী : হৈমন্তী শুক্লা

৬. একি খেলা চলছে হরদম
গীতিকার :মুন্সি ওয়াদুদ
কণ্ঠশিল্পী :রফিকুল আলম

৭. তুমি রোজ বিকেলে
গীতিকার :মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী :কুমার বিশ্বজিৎ

৮. কাল সারারাত ছিল স্বপ্নের রাত
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :বেবী নাজনীন

৯. আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :কুমার শানু

১০. আমার এ দুটি চোখ পাথর তো নয়
গীতিকার :জাহিদুল হক
কণ্ঠশিল্পী : সুবীর নন্দী

১১. শোনো সোমা একটু দাঁড়াও
গীতিকার :নজরুল ইসলাম বাবু,
কণ্ঠশিল্পী : হৈমন্তী শুক্লা ও কুমার বিশ্বজিৎ

১২. আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল
গীতিকার: মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর

১৩. কেন ভালোবাসা হারিয়ে যায়
গীতিকার :মোহাম্মদ রফিকুজ্জামান
কণ্ঠশিল্পী :সুবীর নন্দী

১৪. তোমার চন্দনা মরে গেছে
গীতিকার: মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী: মিতালী মুখার্জি

(এখানে উল্লেখ করা হয়নি এমন কিছু গান যদি আপনার জানা থাকে তাহলে শেয়ার করতে পারেন। পোস্টে যুক্ত করে দিব)



শেখ সাদী খানের সংগীত পরিচালনায় যে সকল ছবি:


১৯৮০ এখনই সময় (প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা।), কলমিলতা
১৯৮৩ মোহনা
১৯৮৪ প্রিন্সেস টিনা খান
১৯৮৫ মহানায়ক , সুখের সন্ধানে
১৯৮৬ পরিণীতা
১৯৯৫ বাবার আদেশ
১৯৯৬ পোকা মাকড়ের ঘর বসতি
১৯৯৭ হাঙর নদী গ্রেনেড
২০০৪ এক খন্ড জমি
২০০৬ ঘানি
২০১০ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
২০১১ মধুমতি , দুই পুরুষ
২০১২ রাজা সূর্য খাঁ
২০১৩ একই বৃত্তে
২০১৪ লাভ ইউ লাভ ইউ



পুরস্কার ও সম্মাননা:

শেখ সাদী খান দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার বাচসাস পুরস্কার অর্জন করেন।

(১) জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - ঘানি (২০০৬)
-শ্রেষ্ঠ সুরকার - ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
(২) বাচসাস পুরস্কার
- সেরা সঙ্গীত পরিচালক - এখনই সময় (১৯৮০)
(৩) গীতিকার মাসুদ করিম সম্মাননা - (২০১৬)




বিবিধ:

(১) শেখ সাদীর খানের অজানা কথা
(২) শেখ সাদী খানের নিজের কন্ঠে গাওয়া গান
(৩) আমি বিপরীত বাতাসে কাজ করা লোক : শেখ সাদী খান
(৪) ৭০-এ শেখ সাদী খান, বললেন- মনের ভাবনায় সংখ্যা কিছু না


ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর একটা কথা। ছবি ব্লগ প্রতিযোগিতা চলছে।
সবাই বেশি বেশি ছবি দিন।
প্রতিযোগিতায় অংশ নিন। হ্যাপি ব্লগিং।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×