
ছবি: হাসান রাজু
(১)
উরে যাবে পাখি সব মায়া ছেড়ে খাচাটাকে একা ফেলে
ফুরাবে যখন জীবনের স্বাদ সূর্য পড়িবে হেলে।
দেহটাকে খাবে পিঁপড়ার দল মাটিতে মিশিবে হাড়
কোথা যাবে বল ক্রোধ অহমিকা অযথাই হুংকার!
যেখানেই থাকো পাকড়াও হবে মরনের বেড়াজালে
সংযত কর ষড়রিপু তুমি যতক্ষণ দ্বীপ জ্বলে।
(২)
ঝড়ে যাওয়া মানে শেষ নয় যেন নতুনের হাতছানি
এর থেকে কিছু ভালো পেয়ে যাবে মুছে যাবে যত গ্লানি।
এত কিছু পেয়ে তবু কেন ডুবো হতাশার বেড়াজালে
শুকরিয়া কর হায়াতের লাগি নেয়ামত যেটুকু পেলে।
জুতার লাগিয়া ছলো ছলো আঁখি কিনতে কেন পারলেনা
যার দুটি পা হারিয়েছে তার কোথা পাবে সান্ত্বনা ?
(৩)
সাগরের মাঝে এত জল তবু তৃষ্ণা মিটেনা হায়
সেই একই জল খোদার রহমে মিঠে হয় বর্ষায়!
তলোয়ার হাতে যে ওমর চাই নবীর মস্তক নিতে
সেই ওমরের তরবারি চলে ঈমানের হক দিতে!
নিচু জমিতেই জলের আবাস ফলের বৃক্ষ ভারি
নরম জমিনেই ফসলের চাষ বেশি বাজে খালি হাড়ি!
২৩ জুন-২০২১ খ্রি: সকাল: ১১.১৫ মিনিট।
জমিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




