somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কৃতজ্ঞ জাতি

২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাজেটের পর বাজেট পেশ হতে থাকে সংসদে
লক্ষ কোটি টাকা কিংবা তার থেকেও বেশি যার আয়তন
জনবান্ধব আর গরীবের বাজেট বলে বলে ফেনা উঠিয়ে ফেলে এমপি-মন্ত্রীরা
হাইব্রিড বাজেটের বক্তৃতা বিশ্লেষণে পত্র-পত্রিকা সয়লাব
নিত্য প্রয়োজনের দ্রব্যমূল্য বেড়ে যায় কয়েকগুণ
দিন শেষে অক্সিজেনের অভাবে মায়ের কোলে ঢলে পড়ে শিশু!

সাত কিংবা আট টি ছানা জন্ম দিয়েছিলো পাড়ার মাদি কুকুর
একটি করে বাচ্চা কমতে থাকে জন্মের পর দিন থেকেই
প্রসব বেদনা ভুলার আগেই সইতে হয় সন্তান হারার শোক!
বাজেটের টাকার জোগান দিতে গিয়ে জনগন আর
ছানাদের জন্ম দিতে গিয়ে কুকুরের অবস্থা মৃতপ্রায়
দিনশেষে কুকুর ছানারা শিয়ালের পেটে আর
বাজেটের টাকা চলে যায় প্রকল্প নামক মুলার পেছনে!

কয়েক শত টাকার সরঞ্জাম কেনার জন্য ব্যয় করা হয় লাখ টাকারও বেশি
যন্ত্রপাতিগুলো আবার চালু করার আগেই অকেজো হয়ে পড়ে তালাবদ্ধ ঘরে
সরকারী হাসপাতালের এক্সরে মেশিনের উপর ধূলার আস্তরণ
অথচ বাজেটের বৃহৎ অংশ জুড়ে থাকে স্বাস্থ্যখাতের ব্যয়!
আবার সরকারী পিয়নেরও থাকে নামি-দামী ফ্ল্যাট আর কোটি টাকার গাড়ি
সরকারী ড্রাইভারেরা তো আলাদীনের চেরাগ পেয়ে যায় মাঝে মাঝে
তবুও আমরা তৃপ্ত আছি উন্নয়নের ঢেঁকুর তোলে!!

মুখস্থ বিদ্যার জোরে ফার্স্ট ক্লাস আর তদবিরের জোরে শিক্ষক নেয়ার পর
প্রাচ্যের অক্সফোর্ড আর দেশের ভার্সিটিগুলোতে চলে এমপিথ্রি মুখস্থ করার পালা
চা-চপ-সিঙ্গারাতে তুষ্ট থাকে জাতি!
চুরি করা আর্টিকেল জার্নালে ছাপিয়ে বলি গবেষণা
আর দিনশেষে টিকার জন্যে ঘুরে মরি অন্যের দুয়ারে!!

আমরা কৃতজ্ঞ জাতি
তবুও আমরা টু শব্দটিও করবো না!!
সব আমাদের সয়ে গেছে।

---------------------------------------------------------------------------------------
ছবি সংগৃহীত


সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×