
ঝড় নেই তবু উঠে বাতাসের ঘুর্ণি
মনে হয় ভেঙে যাক সব কিছু চুর্ণি!
রাগ নেই তবু তার সীমাহীন শক্তি
ক্রোধের অনলে নত প্রেমিকের ভক্তি!
সীমা নেই তুব লড়ি সীমানার জন্য
আধুনিক যুগে এসে তবু হই বন্য!
ঋণ নেই তবু যেন ধরে আনা বন্দি
অদৃশ্য এ শীকলেই রাখবার ফন্দি!
টান নেই তবু যেন শক্ত সে চুম্বকে
জাল নয় তবু পড়ি উত্তাল সে ছকে!
ঘুম নেই তবু আঁখি বার বার বন্ধ
গান নেই তবু যেন কি দারুণ ছন্দ!
স্বাদ নেই তবু তার সীমাহীন স্বাদ
ঘ্রাণ নেই তবু নাকে ঘ্রাণেদের ফাঁদ!
মেঘ নেই তবু শুনি বৃষ্টি রিনঝিন
বোধ নেই ফুটে থাক আস্ত আলপিন!
শীত নেই তবু কেন তনুতে কম্পন
তাহলে কি বলে একে সীমান্ত চুম্বন!
--------------------------------------
কবিতা:- চুমু
@হাবিব
৩০ জুন-২০২১। ময়মনসিংহ।
ছবি: কালেক্টেড।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




