
যতটা রঙ ধারণ করে নীল প্রজাপতির পাখা
যতটা রঙ প্রিজমের কাঁচে কিংবা রঙধনুর সাতরঙে
ততটা নয়, তার থেকেও রঙিন তুমি প্রিয়তমা!
যতটা ঘ্রাণ মেলে ধরে হাসনাহেনারা রাতের বুকে
গোলাপের পাপড়িতে কিংবা বকুলের সদ্য ফোটা ফুলে
ততটা নয়, তার থেকে বেশি ঘ্রাণে ভরিয়ে তোল হৃদয়ের বারান্দা!!
মরুবাসী তরুলতা জেগে উঠে বৃষ্টির দেখা পেলে
বাঙেরা ব্যস্ত হয়ে পড়ে প্রণয়ের সুখে
চাতকের তৃষ্ণা মিটে, কেটে যায় অপেক্ষার অবসান
আমিও তেমন!
জেগে উঠি, ক্লান্তিরা হেরে যায়, প্রশমিত হই উভমুখী প্রেমে!!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




