somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখে নিন সামুর ইমুজি ও তার ব্যবহার: উদাহরণ সহ.........

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে খারাপ খবরের অভাব নাই। সরকারি তথ্যমতে আজকেও করোনায় ২৬১ জনের প্রাণহানি। জ্বীন-পরি সব গ্রেফতার হয়ে যাচ্ছে। বাংলাদেশ দল হেরেছে অষ্ট্রেলিয়ার কাছে। ভ্যাকসিন নেওয়ার জন্য জনগনের উচছে পড়া ভীর। গণপরিবহণ বন্ধ রেখে কারখানা চালু...... ইত্যাদি ইত্যাদি। পত্রিকাতে এমন আরো অনেক খবর আছে মন খারাপের। আমি পাসপোর্ট পাচ্ছি না এই খবর অবশ্য পত্রিকাতে নেই! থাকারও কথা না। এত্তো এত্তো সব খারাপ খবরের মাঝে একটু মুচকি হাসারও ফুসরত নেই। এই আয়োজনে একটু হাসি আসলেও আসতে পারে।

সবগুলোই আমার নিজস্ব ভাবনা। ব্লগের সবগুলো ইমুজি আমি নিজেও বুঝি-টুজি না ঠিক মতো। তারপরেও দিলাম। ব্লগের ইমুজি বিশেষজ্ঞদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি।

সামু ব্লগের ইমুজি সমগ্র:

১. :) নববধূ শ্বশুড় বাড়ি গিয়া এরকম হাসি দেন (মুখ ঢাকা হাসি ইমুজি)
২. :D হাসতে গিয়া বেখেয়ালে দাঁত দেখা ইমুজি ( নতুন জামাই হাসি দিয়া যখন রুমালের ফাঁক গলে দাঁত দেখান)
৩. B-) অট্টহাসি ইমুজি (কারো লুঙ্গি খুলে গেলে এমন হাসি দেন অনেকেই)
৪. ;) দুষ্টু হাসি ইমুজি (উদাহরণ আর কি দিতাম, মাথায় কিচ্ছু আসতেছে না। ;) )
৫. :( মন খারাপের ইমুজি ( কপালে আমার প্রেম জুটলো না বলে বন্ধু হতাশা প্রকাশ করে এই রকম মুড নিয়া)
৬. :(( মন ভীষণ খারাপ + কান্না পাচ্ছে ইমুজি ( চারিদিকে বিয়ের ডামাডোল অথচ আপনারে যখন কোন মেয়েই যখন ফ্রেন্ড রিকু না দেয়)
৭. X( রাগে গজগজ করে উঠা ইমুজি (আপনার প্রেম জুটে না আর বন্ধুরা প্রেমের হাফ সেঞ্চুরির গল্প শোনালে এমন ইমুজি দিবেন)
৮. :| রাগে দু:খে স্পিসলেস ইমুজি (কিতা কইতাম রে বাহে........ :| )
৯. X(( রাগে গালি দিতে ইচ্ছে করা ইমুজি
১০. :-/ মুখ ভ্যাঙানো ইমুজি
১১. :P বিটল হাসির ইমুজি
১২. :-* কনফিউজড ইমুজি
১৩. :#) ভয় দেখানোর ইমুজি
১৪. #:-S গোয়েন্দাগিরির ইমুজি
১৫. 8-| আমি সুন্দরি ইমুজি
১৬. B-)) বখাটে ইমুজি
১৭. :`> হ্যান্ডসাম ভাব নেওয়া ইমুজি
১৮. :``>> কিচ্ছু নাই, নাদান, গরীবি ইমুজি
১৯. :|| আমি আবার কি করলাম ইমুজি
২০. :> প্রথম প্রথম প্রেমে পড়া ইমুজি
২১. :-< হায় আল্লাহ! আমার প্রেমিকা অন্যের সাথে ভেগে গেল ইমুজি
২২. |-) প্রেমিকা ভেগে যাবার শোকে মদ খাইয়া মাতাল হবার ইমুজি
২৩. /:) প্রেমিকার শোক ভুইলা সন্যাসী হবার ইমুজি
২৪. :-B আমি ভদ্র পোলা, কিচ্ছু করিনাই (অথচ সব করছি) ইমুজি
২৫. B:-) ভদ্র পোলার থলের বিড়াল বের হয়ে যাওয়া ইমুজি
২৬. :-P সহপাঠিরা যখন ভদ্র পোলার গোপন রহস্য উন্মোচন করে তখন এমন হাসি মারে
২৭. B:-/ সুন্দরী ক্লাস মেটরে চোখ মারলে প্রতিপক্ষের থেকে এমন রিয়্যাকশন পাওয়া যায়।
২৮. :-& প্রেমের প্রস্তাব নাকচ হওয়ার পর মন ভেঙে খান খান হওয়া ইমুজি
২৯. :-0 মাটি কামড় দিয়ে সুন্দরীর পিছনে লেগে থাকা ইমুজি
৩০. !:#P প্রেমের প্রস্তাব পেয়ে বান্ধবীদের সাথে পার্ট নেওয়া সুন্দরীর ইমুজি
৩১. =p~ প্রেমে সফল হবার পর + বায়োলজি ক্যামিষ্ট্রি ফিজিক্স শেষ করে আসার পর বন্ধুদের সাথে আলোচনার এক পর্যায়ে হাসতে হাসতে গড়াগড়ি ইমুজি।

*** সংযুক্ত করতে পারেন আপনার ভাবনা। নামসহ পোস্টে সংযুক্ত করা হপে....****
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×