somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাদের কলম থেকে দুই ছত্র

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়েরও চাম
পাপুস বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবে না
আমার মা গো.........।"

এই গানটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমিও খুব পছন্দ করি গানটা। মাঝে মাঝে আমার ছানাটাকে গেয়ে শুনাই। তবে বাবা হবার আগে এই গানের কথাগুলো অতটা ফিল করতে পারি নি। এখন বুঝতে পারি। এক ধার দুধের জন্য কেন গায়ের চামড়া দিয়ে পাপুস বানানোর উপমা আনা হয়েছে। আগে মনে হতো বাচ্চারা মায়ের দুধ খাবে এটাইতো স্বাভাবিক। এতে কষ্ট কেন হবে! কিন্তু বাবা হবার পর দেখেছি ছানাকে দুধ পান করাতে করাতে একজন মায়ের চোখে জল গড়িয়ে পরার দৃশ্য। সন্তান প্রসবের যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই বাচ্চাকে মুখে তুলে খাওয়ানো আরেকটা যুদ্ধের মতো কাজ। তবুও মায়েরা দমে যান না। এত কষ্ট সহ্য করে যে মায়েরা সন্তান জন্ম দেয়, দুধ পান করায় কেন যে তাদেরকে দূর্বল বলা হয়, কেন যে অবলা বলা হয় আমার বুঝেই আসে না।

বাবা না হলে মায়েদের কষ্টগুলো নিজ চোখে দেখা হয়ে উঠতো না। সন্তান গর্ভে আসার পর থেকে মায়েদের যে অসহনীয় কষ্টগুলোকে মেনে নিতে হয় তাও অজানাই থেকে যেত। রাতের পর রাত না ঘুমিয়ে কাটানোর যন্ত্রণা যে ভোগ করেনি তাকে কি করে বুঝাবেন বলুন? প্রিয়ার পিঠে হেলান দিয়ে নির্ঘুম রাত কাটানো আর সন্তান গর্ভে নিয়ে রাত কাটানোর মাঝে আকাশ-জমিন পার্থক্য। এ সময়টাতে পূর্ণিমার চাঁদকেও মনে ধরে না। অথচ এই রমণীই কিন্তু নির্জনে হাতে হাত রেখে চাঁদনি রাতকে উপভোগ্য করে তুলেছে। জীবনে যদি একদিনও বমি করে থাকেন তাহলে বুঝবেন যে বমি হবার সময়টাতে কিংবা তার পর কেমন যন্ত্রনা হয়। অথচ মায়েদেরকে এই যন্ত্রনাই সহ্য করতে হয়েছে বহু বার। কন্ঠনালী জ্বলে-পুড়ে যায়, তবুও বলা যায় না কাউকেই।

সন্তান জন্ম দিয়েই কি শেষ হলো কষ্টের দিন? না রে ভাই। সবে তো শুরু। যে মেয়েটা এক ঘুমে রাত পার করতো তাকেই ঘন্টায় ঘন্টায় জাগতে হয় সন্তানকে শান্ত করতে। যখন মায়ের ঘুমানোর সময় হয় তখন বাচ্চাকে শত চেষ্টা করেও ঘুম পাড়ানো যায় না। আবার যখন ছানাটা ঘুমায় তখন হয়তো ঘুমগুলো নিরুদ্দেশ হয় মায়ের চোখ থেকে।

মায়েদের এমন কঠিন মুহুর্তে বাবারা পাশে না থাকলে কে থাকবে বলুন। এই সময়টাতে মায়েদের খিটখিটে মেজাজ সহ্য করতে না পারলে আপনার ভালোবাসা পাবার কোন যোগ্যতাই নেই। আপনি বাবা হওয়ার মতো পরিপক্ব এখনো হয়ে উঠতে পারেন নি। আপনার ভরসার হাত, ভালোবাসা পূর্ণ কথা আর পাশে থেকে সাহস জোগানোর এই সময়গুলোই মনে থাকবে।

ছবি: Kalerkantho.com

হাবিবুর রহমান
০২/০৯/২০২১ খ্রি:
ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৫
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×