somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফজ এবং কওমী মাদরাসার শিক্ষকদেরকে যথাযথ প্রশিক্ষন দেয়া জরুরী

২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যখন ৮ম শ্রেণিতে পড়ি তখন আমাদের ক্লাশে ৪ জন হেফজ পড়ুয়া ছাত্র ভর্তি হয়। ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের ছিলনা। ফলাফল, কোন মতে এসএসসি পাশ করে তারা। সেই চারজন তাদের হেফজ মাদরাসার জীবন নিয়ে নানান গল্প করতো আমাদের সাথে। সেই গল্প-কথার একটা কমন বিষয় থাকতো কে কি পরিমান পিটুনি খেয়েছে তা নিয়ে। তাদের ভাষ্যমতে, চুন থেকে পান খসলেই মাদরাসার হুজুররা পেটাতো। পড়া না শিখলে তো পিটুনি মাস্ট। শারিরিক নির্যাতন করতে করতে লাঠি ভেঙে ফেলারও নজির আছে। আর মানসিক নির্যাতন তো আছেই!

একজন ছাত্রকে হেফজ মাদরাসায় দেয়া হয় ৫/৬ বছরে। যে বয়সে আল্লাহ নামাজই ফরজ করেননি সেই বয়সে তাদেরকে রাত ৪ টায় উঠে পড়তে বসতে হয়। একজন বাচ্চার মানসিক বিকাশের কোন সুযোগই থাকে না অধিকাংশ হেফজ মাদরাসায়। যে বয়সে একজন বাচ্চা তার মায়ের আদরে থাকার কথা, যে বয়সে পুষ্টিকর খাবার খাওয়ার কথা সেই বয়সে হাফেজ হবার জন্য বোর্ডিং-এ পাঠানো অমানবিক বলে আমি মনে করি।

অনেক মা-বাবা ছেলে হবার আগেই মানত করে রাখে সন্তানকে হাফেজ বানাবে। এমন মানসিকতা তৈরীর পেছনে আবার মাহফিলে হুজুরদের মুখরোচক সওয়াবের বয়ান অনেকাংশেই দায়ী। পিতা-মাতা মনে করে ছেলে হাফেজ বানালে জান্নাত কনফার্ম।

এইসব প্রতিষ্ঠানে শিক্ষিত তরুণ বড় হয়ে এমন প্রতিষ্ঠানেই শিক্ষক হন। তাদের না থাকে কোন প্রশিক্ষণ না থাকে সুস্থ মানসিকতা। প্রাথমিক বিদ্যালয়ের মত করে এই সব মাদ্রাসার শিক্ষকদেরকে প্রশিক্ষণের আওতায় আনা জরুরী। কারিগরী শিক্ষাবিহীন একটা বড় অংশ বেড়ে উঠছে আমাদের আশেপাশে। যারা কেবল মসজিদের ইমাম আর মাদ্রাসায় শিক্ষকতা করা ছাড়া অন্য কোন স্বপ্ন দেখেন না।

একটা দেশকে সামনে এগিয়ে নিতে হলে এই যে বিরাট একটা প্রজন্ম নিয়ন্ত্রণের বাইরে বেড়ে উঠছে এদের কে যথাযথ ভাবে কাজে লাগানো প্রয়োজন। দরকার সময়োপযুগী প্রশিক্ষণ। ধর্মের কাজ করতে গিয়ে যদি হাত পাততে হয় অসাধু লোকদের কাজে, ঘুষখোর-সুদখোরদের দান নিয়েই যদি প্রতিষ্ঠান চালাতে হয়, তাহলে আমি বলবো এই সব প্রতিষ্ঠানের হুজুররা মুনাফেক! তারা মুখে ধর্মের কথা ঠিকই বলে কিন্তু কাজে তার বাস্তবায়ন নাই।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১২
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×