somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একটি সমাবেশ ডাকতে চাই

০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি একটি সমাবেশ ডাকতে চাই,
একটি নিমন্ত্রণ পত্র লিখতে চাই,
একটি দিন আমাদের সম্মেলন হোক,
আমরা যারা একে অপরকে চিনতাম
যারা অমূল্য হৃদয় বার্তা বিনিময় করেছি বহু দিন;
তাদের জন্য একটি সমাবেশ ডাকছি,
আপনাদের নিমন্ত্রণ পত্র পৌছে যাবে
হৃদয়ের ডাক পোষ্টে,স্মৃতির খামে যথা সময়ে।
যে যুবকের প্রথম প্রেম পত্রের বাহক ছিলাম,
তিনিও আসবেন, আপনার প্রেমিকার সে চিঠি
আমাকেও রোমাঞ্চিত করেছিল
তার দায় মুক্তি দিতে আসবেন।
আমরা যারা গোপন প্রনয়ের গল্প বলতাম,
যারা চায়ের পেয়ালয় চুমু দিতাম অবলীলায়
আর চুরুটে দাগ কেটে স্বপ্ন উড়াতাম,
যে তরুণ মুঠো ফোনের মিস কলে চমকে
উঠে গোপন বার্তা বিনিময় করতেন,
তিনি এসে আমাদের অতলান্ত দায় মুক্ত দিবেন,
আর সফল প্রেমের গল্প বলবেন।
যিনি সার্টের সব কটি বুতাম ছিড়ে নিয়েছিলেন
তীব্র বন্ধুত্বের দাবিতে,
যে সুহৃদ একান্ত ব্যক্তিক অভিব্যক্তি
বিনিময় করতেন নিরঙ্কুশ বিশ্বাসে
প্রথম রাষ্ট্রীয় সিলাঙ্কিত পত্র প্রেরন করেছিলেন
আর আমার প্রথম পত্র রচনার প্রয়াস হয়েছিল,
যার প্রতিটি সফরের সঙ্গী হয়ে
পেয়েছিলাম অনাস্বাদিত নতুনত্বের স্বাদ।
তিনিও সুহৃদ হৃদয় আসন অলঙ্কৃত করবেন।
বৃষ্টি দিনে সময়ের সকল প্রয়াস ব্যর্থ করে
যারা বাহান্ন টুকরো কাগজে ভুলে যেতেন
সকল জাগতিক লেনদেন,
ভুলে যেতেন রাত দিন---পশ্চাৎ পরিনাম,
তারাও ব্যয়িত সময়ের স্মৃতিতে অবগাহন করে যাবেন।
যিনি শতভাগ নির্ভর করতেন যেন আমারই
অনুজ আর তার ডান হাত আক্ষরিক
অর্থে আমার কাঁধে সমর্পিত থাকতো
প্রায়শই,সুদীর্ঘকাল প্রেমহীন জীবন
কাটিয়াছেন আমরই মতন,
তিনিও আসবেন তার অক্ষত হৃদয় বৃত্তান্ত নিয়ে।
যিনি শত ক্রোশ পথ পাড়ি দিয়েছিলেন
বালিকা প্রেমিকার আহবানে আর প্রথম
ঘর পলানো দোর ছাড়ানো অনিশ্চিত পথের
ক্ষিন স্বাদ দিয়ে ছিলেন,তিনিও সবান্ধবে আসবেন।
যিনি হার না মানা ব্রত নিয়েছিলেন,
যিনি তর্কের তুর্কী --ভালোবাসার ইদুর দৌড়ে
দারুন দৌড়বিদ, যিনি চাঁদকে সূর্য, সূর্য কে
ফুঁ দিয়ে নিভানোর সাহস দেখাতেন,
তিনিও আসবেন দারুন বক্তব্য রাখতে।
আমাদের মধ্যে যিনি পার্শ্ব চরিত্রে ছিলেন বহু
দিন, আর আলগোছে জায়গা করে গেছেন
সমহিমায়,জাগতিক প্রতিবন্ধকতা ভুলে
অন্তরে জাগরিত রাখতেন---ভালো হোক,
সকলের ভালো হোক;
তিনিও আসবেন স্বেত পবিত্র প্রীত নিয়ে।
যিনি ছিলেন প্রকৃত বোহেমিয়ান,
নাগরিক যাযাবর, ভাঙতে চাইতেন সমস্ত
স্থবিরতা তার সংবৃত্ত দ্রোহে;
তিনি আসবেন তার নিগুঢ়ো বক্তব্য নিয়ে।
আমরা যারা ভালোবাসতাম স্বপ্ন দেখতাম
অনুভব করতাম আর সম্পর্কের গল্প বুনতাম,
আজ যারা ছিটকে গেছি দূরে -- বহুদুরে.....
আর আমাদের সময় গুলো থমকে আছে
আমাদের নিজ নিজ অনুভবে,
তারা আবার মিলিত হই,
বদ্ধ হৃদয় জানালা খুলে দেই
সময়ের ব্যধান ঘুচে যাক হৃদয়-বৃত্তিয় সমাবেশে
সমৃদ্ধ হয়ই সুহৃদ সাহচর্যে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×