somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সনেট

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষি বিনিময়
--
আনাজের গোল বঁধু বুকেতে তোমার
গৃহস্থ লাঙল তুমি খোদার সহায়
জমির আলে রোপিত কৃষি নিরাময়
গহনার হেম বঁধু তোমার খামার
ভালোবেসে বীজতলে রোপো ধাতুবীজ
শিশু মুখে ঢালো সাল দুধ গুনাগুন
পিতলের বাকসো না পায় ফেরাউন
গলেতে বাধো পুতের সোনার তাবিজ


যৌবতী দাগের পাশে নতুন ফসল----
ধানের ছড়ার বাকে ঢুলছে যে ভোর
দানার সুলভ ঠোঁটে উড়ুক্কো খেচড়
বায়ুর সমানু-পাতে ফলদ অফল
শাখার প্রয়াণ ঝরে পাতার বিলাপে
কাঁপছে সোনার বালা বিধবার শাপে!

গীবত
--
খুনের শহরে মরে জননী আচল
মুখের আদলে মুখ মানুষ সকল
বাতাসের ভান যেন সকল খবর
নিজ হাতে খুড়ে যায় নিজ নিজ গোর
এখনো থামেনি শোর ভিমরুল চাক
চক্রবুহে বাধা যেন আহত বরাক
নদী চিরে পার হয় সরল ইস্পাত
গ্রীবার ধমনীতে নামে ত্রিশূলাঘাত


যেন ভুলে ফুঁক দিয়েছে ইস্রাফিল
নাকি কঙ্কর ছুড়েছিল আবাবিল
কসম শিশুর রূহ্ জননীর লাস
দুরুদুরু বুকে বাজে সূরা ইখলাস
কচুরি পানাতে ভাসে হাবিলের শব
নূহের কিস্তি কাটে ইঁদুর গুজব।

মানভঞ্জন
--
মায়ের ছায়ায় ঘুমায় গাছের স্মৃতি
বরাতের রজনী ছুঁয়ে নামে বিভূতি
বেলুনির তলে গোল রুটির ময়ান
ঝিমায় মাতামহের লাল আলোয়ান
ভাঙছে রাতের পাশে সহায় সময়
শিয়রে শিশুস্মরণ খুঁজে নিরাময়
ডুকরে কাঁদে কার নীলমনি তনয়
কলাই ক্ষেতের বুকে পথ বিনিময়


কোলের ওমে ভিজে ঘুমায় মহাজন
কদমরসূল হাঁকে ----- মানভঞ্জন
চক্ষের নিমিশে মিলায় কাঠের সিঁড়ি
চৌচালা ঘরে কাঁদে,নালিশে ফরিয়াদি
সুবহেসাদিকের পাশে ভোরের মিড়
কেউ তো বলেনি তাকে ক্ষত কি গভীর!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×