somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন, কেন বাড়ছে পরকীয়া

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতির যুগে সম্পর্ক ভাঙছে প্রতিনিয়ত। আর সেই সম্পর্ক যদি হয় স্বামী-স্ত্রীর তাহলে সংকট বাড়ে আরও। দেখা গেছে, মতের অমিল হওয়ার পাশাপাশি বিবাহবহির্ভূত সম্পর্কও বিয়ে ভাঙার একটা বড় কারণ। কেন কেউ জড়ান পরকীয়ায়। একনজরে দেখে নেয়া যাক কারণগুলো।
❏ পরকীয়ার সবচেয়ে বড় কারণ হিসাবে দেখা গেছে তুলনামূলকভাবে কম বয়সে বিয়ে হওয়া। দেখা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কে যাঁরা জড়াচ্ছেন। তাঁদের বেশিরভাগই ২৫-এর কম বয়সে বিয়ে করেছেন। মধ্যত্রিশের মাঝামাঝি গিয়ে অনেকেই সম্পর্কের নতুনত্ব খুঁজে পাচ্ছেন না। ফলে জড়িয়ে পড়েন পরকীয়ায়।
❏ মানসিকতার ফারাক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর আরও একটা কারণ। দেখা গেছে সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে অনেক সময়েই স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কে না জেনে বিয়ে করে নেন। পরে দেখা যায়, তাঁদের মধ্যে মানসিকতার বিরাট ফারাক। তার থেকে বাড়তে থাকে দূরত্ব। স্বামী, স্ত্রীর মধ্যে চলে আসেন তৃতীয় কেউ।
❏ বিয়ের পরে জীবনে অনেক পরিবর্তন আসে। দায়িত্ব বাড়ে। পারিপার্শ্বিক পরিস্থিতিও বদলে যায়। কিন্তু এই বদলকে মেনে নিতে পারেন না অনেকেই। তাঁরা ভুলে যান বিয়ের আগের মতো পরিবেশ পরিস্থিতি আর পাওয়া সম্ভব নয়। তার থেকে দাম্পত্য কলহ। বাড়ে মানসিক দূরত্ব। সেটাও পরকীয়ার একটা বড় কারণ।
❏ সন্তান হওয়ার পরে অনেক দম্পতির মধ্যে মানসিক দূরত্ব বাড়ে। সন্তানের অধিকার, তাকে লালনপালনে কে কতটা দায়িত্ব নেবে এসব নিয়েও চলে বচসা। এতেও তিক্ততা বাড়ে। আর তিক্ততা বাড়া মানেই পরকীয়ার সম্ভাবনা বাড়া।
❏ যৌনতায় অতৃপ্তি যে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর সবচেয়ে বড় কারণ সেটা মানেন সকলেই। শারীরিক তৃপ্তি যে কোনো সুস্থ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ চাহিদা। স্বামী বা স্ত্রীর কাছ থেকে সেটা না পেলে পরকীয়ায় জড়ান অনেকে।
❏ বিয়ে মানে শুধু যৌনতা তো আর নয়। আবেগ এবং মূল্যবোধও কাজ করে এক দম্পতির মধ্যে। সেটা শেষ হলে সম্পর্কও শেষ। শুরু হয় পরকীয়া।
❏ শুনতে আশ্চর্য লাগলেও সত্যি যে অনেকে স্রেফ অ্যাডভেঞ্চারের নেশায় পরকীয়ায় জড়ান। কারণ কে না জানে, নিষিদ্ধ কাজের ‘মজা’ই আলাদা।
❏ টাকা পয়সাও পরকীয়ায় জড়িয়ে পড়ার আর একটা কারণ। অনেক সময় দেখা গেছে, স্বামী স্ত্রীর হাতে গোনাগুন্তির বেশি টাকা দেন না। এদিকে গৃহবধূ স্ত্রী নিজের সাধ মেটানোর জন্য তাই বাইরে খুঁজে নেন অন্য কোনও প্রেমিক, যিনি ওই নারীর ছোটখাট সাধ আহলাদ পূরণ করবেন।
❏ বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেরিয়ারের উন্নতির সিঁড়ি হিসাবে ব্যবহার করেন অনেকে। পদোন্নতি কিংবা মাইনে বাড়িয়ে নেয়ার লক্ষ্যে কর্মক্ষেত্রে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা বিরল নয়।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×