somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনে অপরাধের শিকার হলে আপনার করণীয় :-

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন যত যাচ্ছে, প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনযাত্রার মান তত আধুনিক হচ্ছে। এর পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। মুঠোফোনে বিরক্ত কিংবা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হলে নির্দিষ্ট আইনে দায়ী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব এবং অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তির শাস্তি পেতে হবে। সিম কার্ড বা মুঠোফোনের নতুন সংযোগের মালিকানা অর্জন, মালিকানা পরিবর্তন, নিবন্ধন বা রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য সংস্করণ করা প্রভৃতি বিষয়ে নিয়মকানুন রয়েছে। এ আইন মানা বাধ্যতামূলক। বর্তমানে মুঠোফোনের সিম নিবন্ধন বায়োমেট্রিক পদ্ধতিতে করা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সহজে মুঠোফোনের মাধ্যমে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে সহজেই বের করা সম্ভব হচ্ছে, যদিও সিম নিবন্ধন নিয়েও একধরনের জালিয়াতির ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মুঠোফোন-সংক্রান্ত যেকোনো ধরনের অপরাধের বিচার চাওয়ার সুযোগ আইনে রয়েছে।

আইন কী বলে:-

সুনির্দিষ্টভাবে মুঠোফোন অপরাধ সংঘটিত হলে সাজার পরিমাণ কী হবে, তা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধিত ২০১০)-এ বলা আছে। কেউ অশ্লীল কোনো ছবি বা বার্তা মুঠোফোনে আদান-প্রদান করলে ৬৯ ধারা ক, খ দফায় বলা আছে, ওই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় সাজা ভোগ করতে হবে। এ ছাড়া ৬৯ ধারার গ-তে বলা হয়েছে, কেউ যদি চাঁদা আদায়ের উদ্দেশ্যে খুদে বার্তা বা কল করে হুমকি দেয়, তবে তার পাঁচ বছর জেল অথবা পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে।
৭০ ধারায় বলা হয়েছে, ফোনের মাধ্যমে কাউকে বিরক্ত করলে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে। কারও ফোনে যদি আড়ি পাতা হয়, তবে ৭১ ধারায় বলা হয়েছে, দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারা ভোগ করতে হবে। এই আইনের ৯৭ ধারার ক-তে বলা হয়েছে, সরকার যদি মনে করে, তবে সে ক্ষেত্রে দেশের প্রয়োজনে যেকোনো সময় যে কারও মুঠোফোনে আড়িপাতার অধিকার সরকারের আছে। এ আইনের ৬৬ ধারায় বলা আছে, কাউকে উদ্দেশ করে যদি মিথ্যা বার্তা পাঠানো হয়, সে ক্ষেত্রে পাঁচ বছরের কারাদণ্ড অথবা ১০০ কোটি টাকা জরিমানা করা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। মুঠোফোনের মাধ্যমে কোনো আপত্তিকর বা অশালীন কোনো ছবি বা ভিডিও ইন্টারনেটে আপলোড করলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনেও প্রতিকার পাওয়া সম্ভব।

কীভাবে প্রতিকার চাইতে হবে:-

এ আইনে প্রতিকার চাইতে হলে অপরাধের শিকার ব্যক্তি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিকট তাঁর অভিযোগ লিখিতভাবে জানাতে পারেন। কমিশন এ অপরাধের তদন্ত সাপেক্ষে থানায় গ্রাহকের পক্ষে মামলা করতে পারে। এ আইনের আওতায় অপরাধের বিচার হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন এলাকার বাইরে প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত কোনো পরিদর্শক বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো লিখিত প্রতিবেদন ছাড়া অপরাধের বিচার শুরু করবেন না। অপরাধের অভিযোগ গঠনের দিন হতে ১৮০ দিনের মধ্যে বিচার সমাপ্ত করার বাধ্যবাধকতা রয়েছে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×