somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায়ত্ব

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় আপা আমাকে বলেছে "তুই সাবধানে হাটা-চলা করবি"।
বড় আপা আমাকে নিয়ে খুব ভাবেন এবং নানা সময় কল্যাণার্থে নানা উপদেশ দিয়ে থাকেন। এটাও এমনি একটা উপদেশ।
বড় আপা জানেন আমি খুব উদাসীন ভাবে হাটি। অনেক সময় পরিচিত জনরা অভিযোগ করে যে রাস্তায় দেখা হলে নাকি আমি তাদের চিনি না। ডাকলেও শুনি না। অথবা দেখেও না দেখার ভান করি। শেষের অভিযোগটা একেবারে উড়িয়ে দিচ্ছি না।
বড় আপার কথা মেনে সাবধানে হাটা-চলা করতে চেষ্টা করলেও পারি না। রাস্তায় বের হলেই কেমন উদাসীন হয়ে পরি। তাছাড়া হাটিও খুব দ্রুত। তাই দূর্ঘটনা এড়াতে রাস্তার একেবারে প্রান্ত ঘেষে চলি। ঢাকার ফুটপাথের অধিকাংশই অস্থায়ী দোকান দখল করে নিয়েছে। বাকি যে টুকু খালি থাকে সেটা দিয়েই ভীর ঠেলে হাটি আর ফুটপাথের দোকানগুলোর বেঁচা-বিক্রি দেখি। ফুটপাথের কিছু কিছু জিনিস আমার খুব ভাল লাগে। কিন্তু কেনা হয় না। হয়তো পকেটে টাকা থাকে না, নয়তো প্রয়োজন হয় না।
আজ বাসায় ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে। ক্যাম্পাস থেকে বাসার দিকে হাটছি। রাস্তা ফাকা, দু-একটা রিকসা অবশ্য চলছে। ফুটপাথের দোকানগুলো নেই। শুধু কয়েকটা খাবারের দোকান- খাবারের দোকান বললে বুঝা যাবে না; ভাতের দোকান। দোকানগুলোর মালিক সাধারনত মহিলারা। বাসা থেকে হাড়িতে করে রান্না করে নিয়ে এসে ফুটপাথে বিক্রি করে। যারা অল্প দামের খরিদ্দার তারা এখানে খায়। সাধারনত রিকসা চালকেরা খায়- যারা কিছু টাকা বাঁচানোর জন্য বস্তিতে না থেকে রাতে রিকসার মধ্যে অথবা ক্যাম্পাসের মলচত্ত্বরো তেরপাল বিছিয়ে ঘুমায়।
আমি দুপুরে বা রাতে আসার সময় এ দোকানগুলো দেখি। যারা খায় তাদের প্লেটের দিকে আঁড়চোখে তাকাই। একটা লোক খাচ্ছে আর কেউ চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেটা ভাল দেখায় না; তাই গোপনে আঁড়চোখে দেখি তারা কি দিয়ে খাচ্ছে। আমার খুব ইচ্ছা হয় তাদের সাথে বসে গল্প করতে করতে খাই আর কচ করে কাঁচা মরিচে কামড় বসাই। কিন্তু সেটা হয়ে ওঠে না।
আজ আসার সময় আঁড়চোখে দেখছি আর মনের গোপন বাসনা চেপে দ্রুত পা ফেলছি। হঠাৎ অশুভ প্রেতের মত হাজির হলো কয়েকটা পুলিশ। ভাতের পাতিল ছুড়ে ফেলে- তরকারির পাতিল উল্টে- ডালের পাতিলে লাথি মেরে ফেলে দিয়ে অকথ্য গালাগালি করেতে করতে চলে গেল। মহিলাগুলো খুব কাঁদো কাঁদো হয়ে বলছিল "স্যার, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি"। কিন্তু পুলিশেরা শুনল না।
আমি দাড়ালাম না। হাটতে হাটতেই বারকয়েক পেছনে ফিরে তাকলাম। দেখলা মহিলার অসহায়ের মত কোমরে হাত দিয়ে রাস্তায় ছড়ানো-ছিটানো ভাত-তরকারির দিকে চেয়ে আছে।
আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কেন যে মনে হল আমার মাখানো ভাতের গ্রাস জোর করে কেড়ে নেয়া হয়েছে।
মহিলার অসহায়ত্বগুলো আমার বুকে ভরে নিয়ে বাসার দিকে দ্রুত পা ফেলি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×