somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট দল এবং আমরা

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাশরাফি ভাইয়ের কথা ভাবছি,  বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে লাল সবুজের জীবনের স্পন্দনের পতাকাটি শক্ত করে কপালে বেধে যখন এই জয় ৭১ এর যোদ্ধাদের উৎসর্গ করে তখন গর্বে বুক ভরে যায়, তার প্রত্যকটি জয় তিনি বারবার এই দেশের মানুষের জন্য   উৎসর্গ করেছে, প্রত্যক খেলার আগে সংবাদ সম্মেলনে খেলি আমরা এই দেশের মানুষের জন্য।
বিনিময়ে তার ক্রিকেট দল কি পেয়েছে জানেন???
শুনুন তাহলে,


তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান,  যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যায় জয়ের পথে।
এই পৃথিবীতে কেও সর্বগুণা সম্পন্ন হয় না, তামিমও মাঝখানে খারাপ খেলেছিল । আর এর জন্য তাকে কি বলা হয়েছিল জানেন??
ফেসবুকে বড় বড় পেজ গুলাতে বলা হলো,  তার বউ তাকে ডানো দুধ না দেওয়ায় তার এই অবস্থা। কোন কারণ ছাড়াই তার ওয়াইফকে নিয়ে যত ধরণের ট্রল করা যায় করা হয়েছে, যতটা সম্ভব একজন নারীকে যেভাবে যৌনাচারে নেওয়া যায় ততটা বিদ্রুপ করা হয়েছে।
স্টেডিয়ামে যারা খেলা দেখেন তারা এই ব্যাপারে ভাল ধারণা পাবেন।


সাকিবুল হাসান, শুধু এই দেশ নয় আজ পৃথিবী সেরা খেলোয়ার । কি বল! কি ব্যাট!! তার ঝড়ো বল, ব্যাটে প্রতিপক্ষ সবসময় ভীত। আর এই ছেলেটির বিয়ের পর কি হয়েছে জানেন?
তার ওয়াইফকে বলা হলো 'মাল ' । আরও অশ্লীল কথাবার্তা লিখলাম না। গ্যালারীতে বসে থাকা কিছু তরুণ একেবারে সরাসরি সাকিবের সহধর্মিণীকে ইভটিজিং করেছিল
সাকিব আর ১০ টা ছেলের মতো ঐ কুলাঙ্গার গুলোরে পিঠালো, বিনিময়ে আমাদের মিডিয়া সেটার সমালোচনা করলো।
আর আইপিএলে খেলার সময় শাহরুখ, সাকিব এবং তার সহধর্মিণীর একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাই এর নিচে কমেন্ট গুলোতো রীতিমত ভয়ানক মানুষিক রোগীদের ছড়াছড়ি। 
কেও ঐ মেয়ের পর্দা নিয়ে কথা বলছে, কেও আবার বলছে নাইট ক্লাবের *** লিখলাম না।


আর এইবার?? আমাদের নাসির হোসাইন ,এক কথায় সদা বাঘের গর্জনে খেলার মাঠ গরম রাখে। নিজের বোনের সাথে ছবি ফেসবুকে দেওয়ার পর তো এক কথায় অমানুষের বাচ্চারা তাদের ঐ বিকৃতি মস্তিষ্কের নোংরামির শেষ সীমা চলে গিয়েছে।


আর জানেন এর জন্য পুরো বাংলাদেশ এখন লজ্জায়!! মাশরাফি তার ফেসবুক পেজ তার নিজ দেশীয়দের সীমাবদ্ধ করে দিয়েছে।  ফলে কোন বাংলাদেশি এই পেজ দেখবে না।
বাঙালি জাতির জন্য ইহা কত বড় লজ্জা হতে পারে! !! একবার ভেবেছেন কি?


কিছু বলছি না,  ঐ ক্রিমানাল গুলোর কোন দোষ নেই। দোষ এই সমাজের, দোষ এই রাষ্ট্রের,  দোষ আমার আপনার সবার।
যে দেশে নারী কে শুধুই একটা ভোগের ব্যাপার মনে করা হয় সেই দেশে এরকম লজ্জাজনক ঘটনা সবসময় ঘটবে খুবই স্বাভাবিক ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

×