![]()
উপরে দেখলেন ওটা একটা ফরাসী খাবার, পাবেন 'ব্রা (রেস্তোরাটার নাম), লাগুইও, ফ্রান্সে। এটা একরকমের সালাদ, প্রায় ৬০ রকমের সবজি দিয়ে বানায়! দামটা কত? ঐটাই তো জানিনা।
![]()
এটা পাবেন 'কোই' সানফ্রান্সিস্কো যুক্তরাস্ট্রে। খাবারটা উল্টো করে সার্ভ করা চেরী টোমাটোর টার্ট (বেকড পেস্ট্রী)।
![]()
উপরের এই খাবারটা বাগানের লাল ফল সুন্দর বুদবুদের ভিতরে। পাবেন মুগারিৎজ, ইরেনতেরিয়া, স্পেনে।
![]()
পিয়েরে গাগনেয়ার নামক প্যারিসের এক রেস্তোরাতে এই খাবার যার নাম 'লো ক্লিসতাও দ্যা ভাঁ',। এটাতে ডিম চিনি পানি এসব আছে।
![]()
'হোয়াইট টুনা পোচড ইন অলিভ অয়েল' নামক সুন্দর এই খাবারটি পাবেন 'লো বানাদিন' রেস্তোরা, নিউইয়র্ক এ। নাম শুনেই বোঝা যায় এতে টুনা মাছ আর অলিভ অয়েল আছে। সাথে আছে ডিম, আলু চিপস, সামুদ্রিক লতা ইত্যাদি।
![]()
শিকাগোর 'আলিনিয়া' নামক রেস্তোরাতে পাবেন 'উপরে ছবিতে দেখানো চমৎকার দেখতে একটা খাবার যার নাম হার্ট অব পাম। এতে আছে তালের শাস, ভ্যানিলা, পুডিং...।
![]()
এত্তো সুন্দর খাবার তো দেখেই প্রান জুড়োয়। এই খাবারটি পাবেন 'ফ্রেন্চ লন্ড্রী; নামের এক রেস্তোরেতে যেটা ক্যালিফোর্নিয়ার ইউন্তভিলেতে অবস্হিত।
![]()
'জীন জরজেস' নিউইয়র্কে পাবেন এগস ক্যাভিয়ার নামের এই খাবারটি। এতে আছে শামুক, ডিম, ক্রিম এসব আর কি!
![]()
প্যারিসের 'আলাই দুকাসে অ প্লাযা অথিনী' নামের এক ছোট রেস্তোরাতে পাবেন উপরের ছবির খাবারটি। এটা ক্যারামালাইজড মাছ, টক ফল, গোল মরিচ, সী ব্রিম দিয়ে বানানো। ট্রাই!
![]()
উপরেরটা রয়েল স্টার্লিং ক্যাভিয়ার, সাথে শামুক, আলু...। পাবেন নিউইয়র্কের 'ইলেভেন মেডিসন পার্ক' নামের রেস্তোরাতে।
![]()
উপরের এই খাবারটা খেতে হলে চলে আসুন 'এল বুলি' রেস্তোরাতে যেটা রোজেস , স্পেনে অবস্হিত। খাবারটার নাম 'স্নেইল অন টিন', আর কিছু বলতে হবে? শামুক খান।
![]()
স্ক্যানডিনেভিয়ান দেশ ডেনমার্কের কোপেনহেগেনে 'নোমা' নামের এক রেস্তোরা আর সেখানে বানানো হয় উপরের অপুর্ব সুন্দর খাবারটি। এতে আছে বীটরুট, ষাড়ের বোন ম্যারো, আপেল ...।
![]()
ষাড়ের রিবসের (পাঁজর) হাড়সহ মাংশ, গাজর সরিষা এসবই থাকে আর কি। এই খাবারটি পাবেন 'মোমুফুকো কো', নিউইয়র্কে।
![]()
রসগোল্লার মত ভাসছে এই খাবারটি পাবেন লস এন্জেলসের 'দি বাজার' এ। খাবারটির নাম মুশেল অঁ এসকাবেশে, এক ধরনের সী ফুড।
![]()
ক্যালিফোর্নিয়ার 'মানরেসা'তে পাবেন 'লা আপ্রেগে ফার্ম এগ' নামের এই ডিম দিয়ে বানানো খাবারটি।
![]()
খাবারের নাম 'সাউন্ড অফ সী' আর এটা খেতে হলে যেতে হবে ইংল্যান্ডের ব্রে তে অবস্হিত 'দি ফ্যাট ডাক' নামক রেস্তোরাতে। খাবারটি ঝিনুকের মধ্যেই সব অন্য কিছু!
![]()
দুনিয়ার অন্যতম সুন্দর শহর টোকিওর 'আরোনী ডি তাকাযাওয়া রেস্তোরাতে খেতে পারেন উপরের সুন্দর খাবারটি, এটা 'ফিশ উইথ পাউডারি ড্রেসিং'!
![]()
আবার জাপানে, টোকিওতে! টোকিওর 'নিহনরিউরী রুগীন' রেস্তোরাতে উপরের সুন্দর খাবারটি পাওয়া যায়! 'মাৎসুবা ক্র্যাবস এক্সট্রাভেগেন্ট হট পট' খাবারটার নাম। কাঁকড়াকে ১০ ঘন্টা স্টীমে রেখে মশলা মেখে সাথে বানানোর পদ্ধতি লেখা কাগজ সহ সার্ভ করা হয়।
![]()
উপরের খাবারটি শ্রেফ টমেটো! নাম লা টমেটে, এতে টমেটোর সাথে অলিভ অয়েল, মোজারেলা চীজ টমেটো পিউরি আর সব গোপন জিনিস দিয়ে বানানো খাবারটি পাওয়া যায় লাস ভেগাসের 'লা আটেলিয়াতে'।
![]()
সব শেষে ইতালীয়ান খাবার। রেস্তোরার নাম কমব্যাট যিরো, আর ওটা ইতালির রিভোলিতে অবস্হিত, আর খাবারটার নাম? নাম সাইবার এগ্ ।
প্লাস্টিক বাবলের ভিতর ডিম, ঝিনুক আরো সব খাওয়ার জিনিস আছে। সাথে খাবারটিতে অপারেশন করার জন্য একটা অস্ত্র দেয়!
সংস্কৃত বাক্যটির সাথে মিলিয়ে বলতে চাই দর্শনং কোয়ার্টার মাপং ভোজনং!! দেখেও সুখ।
ভালো কথা দুনিয়ার সবচাইতে দামী স্যান্ডউইচ কোথায় পাওয়া যায় জানেন? আজ্ঞে ইংল্যান্ডের চেলটেনহাম এর 'টেংগলবেরী'স ক্যাফেতে, দাম ২৩৫ মার্কিন ডলার। ছবি দেখুন নীচে:
![]()
সুত্র:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




