somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়ার সবচাইতে বড় ইনডোর সী বীচ, সবচাইতে বড় ইনডোর রেইন ফরেস্ট..

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





হ্যাঁ আসেন দেখি দুনিয়াতে সবচাইতে বড় ইনডোর সীবীচ বা ইনডোর রেইন ফরেষ্ট বা রিসর্ট ইত্যাদি কেমন আর কোথায়।

জিনিসটা জার্মানীর ব্রাডেনবুর্গের ক্রাউসনিক শহরে, শহরটা বার্লিন থেকে ৬০ কিলোমিটার দক্ষিন দক্ষিনপুবে অবস্হিত। গাড়ীতে এক ঘন্টার ড্রাইভ। রাস্তা ভাল, কোন গর্ত বা খানা খন্দ বা ট্রাফিক জ্যাম নেই।
এখানেই একটা বিশাল গম্বুজের ভিতরে আছে দুনিয়ার সবচাইতে বড় কৃত্রিম ইনডোর সীবীচ..রিসর্ট ...রেইন ফরেষ্ট সব কিছু।

গম্বুজটা একটা এরোপ্লেনের হ্যাঙ্গারের মতই. লম্বায় ৩৬০ মিটার, চওড়ায় ২১০ মিটার আর ১০৭ মিটার উঁচু। এটাকে ধরে রেখেছে ১৪০০০ টন উন্নত মানের ইস্পাতের স্ট্রাকচার।
এটার ভেতরে গোটা আস্টেক ফুটবল মাঠ ঢুকে যাবে!
নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি এর ভেতরে আরামসে দাড়াবে আর আইফেল টাওয়ার এটাতে শুয়ে থাকতে পারবে।

এর ভিতরের ৫৫ লাখ কিউবিক মিটার আয়তন নিয়ে আয়তনের দিক থেকে এটাই দুনিয়াতে সবচাইতে বড় পিলার ছাড়া কোন ভবন, ফ্রি ফল গম্বুজ।

এটা আসলে বানানো হয় এয়ারশিপের হ্যাঙ্গার হিসেবে ব্যাবহার করার জন্য। ২০০২ সালে। কিন্তু সেটা আর বানানো হলনা -- কোম্পানীর লাল বাতি জ্বলে ।
দুবছর পরই এটা 'ট্রপিকাল আইল্যান্ড রিসর্ট' হিসেবে আত্মপ্রকাশ করে।
এই গম্বুজের ভিতর দুনিয়ার সবচাইতে বড় ইনডোর রেইন ফরেস্ট আছে যেখানে ৩০০০০ হরেক রকমের গাছ আছে।
আরো কথা বলার আগে চলুন ঐ অদ্ভুত চমৎকার জিনিসটার আরো কিছু ছবি দেখে নি।



























গম্বুজের একপাশটা স্বচ্ছ জিনিস দিয়ে তৈরী ফলে রোদ আসে আর ভিতরের গাছগুলোকে বাঁচতে সাহায্য করে। অতিথীরাও আকাশ দেখতে পান।

এখানে আছে ২০০ মিটার লম্বা কৃত্রিম সীবীচ যেখানে ৬০০০ লোক সাতার কাটা উপভোগ করতে পারে।
বীচের পানিটা রিসাইকল করা হয় যা সেখানকার গাছগুলোরও কাজে লাগে।
ভিতরের তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াসে আরামপ্রদ করে রাখা হয়।

ঐ পানি বাষ্প হয়ে ছাদে জমা হয়ে একসময় বৃস্টি হয়ে পড়ে যা গাছগুলোর কাজে লাগে।

জিনিসটা অপুর্ব! জার্মানী গেলে দেখে আসতে পারেন।

সুত্র: Click This Link
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×