somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে বুঝবেন আপনি একজন বাংলাদেশী

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যে একজন বাংলাদেশী তা প্রমান করতে আপনি নীচের কাজ গুলো করবেন: (তুচ্ছার্থে নয়, সবাই নয়)

১. আপনার বাসার খাবারে তরকারিতে আদা পেয়াজ টমাটো থাকবে।

২. বাসায় উপহারের প‌্যাকেটের রেপিং পেপার অবশ্যই পুনরায় ব্যাবহার করবেন, অন্য কাজে লাগাবেন।

৩. বিদেশ থেকে আসলে অবশ্যই আপনি সবচাইতে বড় বাক্সদুটোর পাশে দাড়ানো থাকবেন।

৪. পার্টিতে অবশ্যই আপনি এক দেড় ঘন্টা লেট এ পৌছাবেন আর সেটাকেই নেচারাল ভাববেন।

৫. বিয়েতে জন্মদিনে বা বার্ষিকিতে যে সমস্ত উপহার পেয়েছেন সেগুলোই আবার অন্য কোন অনুষ্ঠানে চালিয়ে দেবেন।

৬. আপনার বাচ্চাদের অবশ্যই একটা করে ডাক নাম থাকবে যার সাথে মূল নামের কোন সম্পর্ক নেই যেমন আশফাকুর রহমান খোকন, ওয়ালিউর রহমান নীলু।

৭. অনেক জায়গাতে লেখা থাকে 'বাইরের খাবার নিষেধ' সেখানে আপনি অবশ্যই বাড়ীর খাবার নিয়ে যাবেন, গার্ডের সাথে ক্যাচাল করবেন।

৮. কোন বাড়িতে গিয়ে বেড়িয়ে ফেরৎ আসবার সময় তাদের বাসার প্রধান দরজায় বা পর্চে অন্তত পৌনে একঘন্টা আবার কথা বলবেন।

৯. আপনার গাড়ীতে ছুটির দিনে সব সময় বোঝাই লোক উঠাবেন।

১০. আপনার নতুন কেনা টিভির রিমোট কন্ট্রোলে, নতুন সোফাতে মায় কার্পেটেও আপনি স্বচ্ছ পলিথিনের কাভার লাগাবেন।

১১. আপনি ছাত্র হলে আপনার বাবা মা বলবেন আপনার বন্ধুরা কি ভাবল তাতে কিছু না ভাবতে অথচ আবার বলবেন আপনার চাচা মামারা কি ভাববে সেদিকে খেয়াল রাখতে।

১২. আপনার বাড়িতে আলমারিতে ম্যালা ক্রোকারিজ প্রদর্শনের জন্য রাখা থাকবে, জিজ্ঞেস করলে বলবেন বিশেষ অনুষ্ঠানের জন্য ওগুলো রাখা আছে, অথচ সে অনুষ্ঠান জীবনেও আসেনা!

১৩. দোকানের প্যাকিং ব্যাগটাকেই আপনি আবর্জনা ফেলার ব্যাগ হিসেবে ব্যাবহার করবেন।

১৪. আপনার ফ্রীজে রাজ্যের যত বাসী খাবার কয়েক হালি বাটিতে রাখা থাকবে।

১৫. আপনার রান্নাঘরের শেলফের তাকে কয়েক ডজন বিভিন্ন শিশি বা পাত্র থাকবে যেমন খালি কফির কৌটা, সুন্দর চকলেটের বাক্স .. যার ভেতরে কি আছে আপনি নিজেও জানেননা।

১৬. ছুটির দিনে গাড়ীতে দুঘন্টার বেশি কোথাও বেড়াতে যেতে হলে আপনি নিজের বিশেষ খাবার পানির বোতল অবশ্যই নিবেন।

১৭. আপনার বাসায় একখান রাইস কুকার বা প্রেশার কুকার অবশ্যই আছে।

১৮. রেস্তোরাতে চার পাচজন বন্ধু খেতে বসে ডিনারের বিল দেওয়া নিয়ে আপনি ঝগড়া করবেন।

১৯. রান্না করার সময় আপনি কখনোই মিজারিং কাপ ব্যাবহার করবেননা।

২০. কিভাবে পাবলিক প্লেসে লাইনে দাড়াতে হয় আপনি জীবনেও শিখবেননা।

২১. আপনি কোথাও যাওয়ার সময় বা কোথাও থেকে আসলে পরে আপনি সব সময় চাইবেন যেন কমসে কম ৫ জন মানুষ আপনাকে সি অফ বা রিসিভ করতে আসে।

২২. আপনি যদি বাড়ীতে না থাকেন মানে বাইরে থাকেন হোটেলে খান, তখন আপনার বাবা মা ফোন করলে প্রথমেই জিজ্ঞাসা করবেন 'খাওয়া দাওয়া করেছিস', যদিও তখন মধ্যরাত।

২৩. আপনার চাইতে একজন সিনিয়র বয়স্ক লোকের সাথে যার সাথে আপনার জীবনে কোনদিন দেখা হয়নি তার সাথে প্রথম দেখা হলেও আপনি তাকে খালু মামা বলে সম্বোধন করবেন।

২৪. ওভারসীজ কলে কথা বলবার সময় আপনি বা আপনার বাবা মা চেচিয়ে কথা বলবেন।

২৫. আপনার সোফার উপর একটা বেড শিট থাকবে যাতে সোফাটা ময়লা না হয়ে যায়।

২৬. আপনার বিয়েতে যদি ৬০০ লোকের কম হয় তো আপনি লজ্জিত বোধ করেন।

২৭. আপনার শার্টে পান্জাবীতে খাবার রং এর দাগ থাকবে।

২৮. আপনার বাসায় স্টীলের পানির গ্লাস আছে।

২৯. দোকানে গিয়ে দরাদরি করতে আপনি একজন এক্সপার্ট।

পুনশ্চ: উপরের ওগুলো কোন প্রতিষ্ঠিত তথ্য নয়, ধন্যবাদ।




২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×