![]()
দুনিয়াতে মনুষ্য সৃস্ট গভীরতম স্হান দেখলেন উপরে। এটা দক্ষিন আফ্রিকাতে আর এটার গভীরতা ৪ কিলোমিটার।
এবার সবচাইতে শুষ্ক স্হান -- চিলির আলাকামা ডেযার্ট, জীবনেও সেখানে বৃস্টি হয় নি!
![]()
দুনিয়াতে সবচাইতে ঠান্ডা জায়গা- নাম ভোস্টক, জায়গাটা এন্টার্কটিকাতে।
![]()
দুনিয়াতে সবচাইতে গরম জায়গা ডেথ ভ্যালি, ক্যালিফোর্ণিয়া। তাপমাত্রা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৭ ডিগ্রি সেলসিয়াস!
![]()
সবচাইতে গভীর স্হান চ্যালেন্জার ডীপ, এভারেস্ট সহ হিমালয় এর ভিতর আরামসে বসতে পারে! (বসেই আছে!)
![]()
![]()
![]()
সবচাইতে উঁচু জলপ্রপাত-- ভেনিজুয়েলাতে। এটা এত উঁচুতে যে পানি মাটিতে পড়ার আগেই বাষ্প হয়ে যায়!
![]()
সবচাইতে দুরে ধরুন বিমুনুষ্য বাস করার জায়গা! ছবিতে দেখছেন দক্ষিন আফ্রিকার দক্ষিনে আটলান্টিকের ছোট্ট জায়গাটাতে ২৭১ জন মানুষ বাস করে , বছরে দুবার চিঠি আসে।
![]()
দুনিয়াতে সবচাইতে উঁচু হ্রদ লেক টিটিকাকা। লেকটা আন্ডিস পর্বতে পেরু এবং বলিভিয়ার বর্ডারে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮১২ মিটার উচুতে এই বিশাল লেক।
![]()
![]()
সবচাইতে উঁচু (উচ্চতায় গোড়া থেকোে চুড়া পর্যন্ত) পর্বত মওনা কিয়া, হাওয়াই দ্বীপে। এভারেস্টকে মাপা হয় সী লেভেল থেকে আর মওনার অর্ধেকটাই সমুদ্রের ভিতরে, সে হিসেবে এটা এভারেস্টের ডবল!
![]()
সবচাইতে দুরবর্তী দ্বীপ বুভেট আইল্যান্ড। এটা দক্ষিন আটলান্টিকে দক্ষিন আফ্রিকার কয়েক হাজার মাইল উত্তরে নরওয়েজিয়ান দ্বীপ। লাল বিন্দুটাই বুভেট আইল্যান্ড। হাতের বায়ে দক্ষিন আমেরিকা আর ডানে দ. আফ্রিকা।
![]()
![]()
দুনিয়াতে সবচাইতে লম্বা নদী -- নীল নদ- ৬৬৫০ কিলোমিটার লম্বা।
![]()
সুত্র: ইন্টারনেটের বহু জায়গাতে। একটা নীচে দিলুম।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



