একজন প্রেসিডেন্টের বাড়ীঘর, গাড়ী কাপড় চোপড় চলা ফেরা সবই ভয়ানক ব্যায়বহুল যা সাধারণের মাথার অনেক উপর দিয়ে যায়। অন্তত আমরা তাই জানি। তবে ব্যাতিক্রম কিছু প্রেসিডেন্ট আছেন যাঁরা মহাপুরুষ, দেবতাতূল্য!
তাদের একজন প্রেসিডেন্ট জোসে মুযিকা, দক্ষিন আমেরিকার রাস্ট্র উরুগুয়ের প্রেসিডেন্ট।
আর হ্যাঁ তাঁর এই দেশটাই কিন্তু ১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে আর .....ঐ দেশ উরুগুয়ে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়!
![]()
উপরের ছবিতে মাঝখানের ঐ ক্যাজুয়াল পোষাকের অতি সাধারণ দেখতে লোকটিই জোসে মুযিকা।
একসময় তিনি ছিলেন গেরিলা যোদ্ধা। এখন তাঁর বয়স আশি ছুঁই ছুঁই।
তারা মাসিক মাইনে ১২০০০ ডলার আর তিনি ঐ টাকার ৯০% দান করে দেন গরিব লোকদের মাঝে! গল্প নয় চাপা নয় বাস্তবেই দান করে দেন। হাজার বারোশ ডলারে তিনি দিন গুজরান করেন।
আমাদের পাড়ার শওকত কাবাব ওয়ালা তাঁর চাইতে অনেক বেশি খরচ করেন!
সরকারের কাছে জোসে মুযিকা তার গত নির্বাচনের সময় ঘোষিত নিজের সম্পদ বলতে দেখাতে পারেন ১৯৮৭ মডেলের একখান ফোকসওয়াগেন।
![]()
জোসে মুযিকার কোন বাড়ী নেই। আর তিনি নীচের ছবিতে দেখানো সরকারী প্রেসিডেন্ট'স হাউসে থাকতে পারলেও সেখানে থাকেন না।
![]()
তিনি থাকেন তার স্ত্রীর নিজস্ব ফার্ম হাউসে। ছবি নীচে।
![]()
তাঁর ঐ বাসায় দুটো পুলিশ আর একটা
তিন ঠ্যাং ওয়ালা কুত্তা পাহারা দেয়।
বিরোধীরা মিন মিন করে বলে 'ওসব বাড়াবাড়ি!'
![]()
উরুগুয়ের মাথা পিছু বছরে আয় ৫৭৫০ ডলার, আমাদের প্রায় সাড়ে পাঁচ গুন (সরকারী হিসেবে)।
![]()
তার সমালোচনাও আছে। তিনি গর্ভপাত বিল পাশ করেছেন, মারিযুয়ানা ব্যাবহার এলাও করেছেন, আগের প্রেসিডেন্টের মত ভেটো দেন নি!
![]()
এই যে ভাই, বারাক ওবামাকে আঙুল তুলে কি বলছেন?
হেঃ, ওবামার কাছে যেতে আবার টাই লাগে নাকি?
![]()
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/HELLOPOP_1402476111_1-images__1_.jpg
![]()
![]()
একজন প্রেসিডেন্ট জোসে মুযিকা, আপনাকে হাজার সালাম, কোটি কোটি সালাম।
আপনি কি জন্ম নিতে পারেন এই বাংলাদেশে?
এরকম কেউ আমাদের বড্ড দরকার ছিল।
সুত্র:
http://www.bbc.com/news/magazine-20243493

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



