উত্তর কোরিয়া সম্পর্কে সব কথা জানা যায়না।
কিছু কিছু তথ্য নীচে দেয়া হলো তার কতগুলো রীতিমত ভীতিকর!
বিশ্বাস করুন কারো শাস্তি হলে তাকে তিন পুরুষ ধরে শাস্তি পেতে হবে!
![]()
ধরুন কারো শাস্তি হল ক্যাম্পে সাজা খাটবার। তখন ঐ লোক তার পুরো পরিবার, তার ছেলে আর তার নাতি বা হবু নাতি সবাইকে বাকি জীবন কনসেন্ট্রেশন ক্যাম্পেই কাটাতে হবে! ভয়াবহ ব্যাপার না?
এখানে সবাইকে সপ্তাহে ছয়দিন কাজ করতে হয় আর তার উপর আছে বাধ্যতামূলক স্বেচ্ছাশ্রম দেয়ার প্রথা। ফলে এখানে কারো কোন ব্যাক্তিগত সময়ই নেই!
![]()
![]()
উ. কোরিয়াতে গাঁজা মারিযুয়ানা সেবন করা গুদামজাত করা বা নিয়ে চলাচল করা বিধিসম্মত। কোন অসুবিধা নাই। প্রকাশ্যেই ওসব চাষাবাদ হয় আর কি!
![]()
সরকারী ভাবে বলা হয় তাদের নেতা কিম জং ইল জন্মানোর তিন সপ্তাহ বয়সে হাঁটেন আট সপ্তাহ বয়সে কথা বলেন আর বড় হয়ে তিন বছরে ১৫০০ বই লিখেছেন!
![]()
তাদের মহাশুন্য প্রোগ্রামের সাফল্য ২০%!
![]()
তারা দাবী করে তারা দুনিয়াতে দ্বিতীয় সবচাইতে সুখী নাগরিক। প্রথম চীন। সুখ যাবে কোথায়!
![]()
এখানে শিক্ষকের চাকরি পেতে হলে তাকে অবশ্যই একর্ডিয়ান বাজানো জানতে হবে! আর কি, লেখাপড়া না শিখে একর্ডিয়ান বাজানো শিখলেই হলো!
![]()
এখানে রেডিও বাজবে তবে আপনি অফ করতে পারবেননা! বাজবেই। শুনতেই হবে আপনাকে! যাবে কোথায়? মাগনা!
![]()
হ্যাঁ সেখানে এখন সালটা ২০১৪ নয় সেখানে ১০৩ সাল! এরা তাদের নেতা কিম ইল সাং এর জন্মদিন থেকে বছর শুরু গোনে! যীষুর জন্ম নিয়ে এদের কোন মাথাব্যাথা নেই!
![]()
এদের একজন নাগরিক ভাল করে কিম ইল সাং লিখতে পারলেই তাকে শিক্ষিত বলা হয়!
![]()
১৯৭০ সালে উত্তর কোরিয়ার অর্থনীতি দঃ কোরিয়া থেকে বড় ছিল। এখন উঃ কোরিয়ার জিডিপি দঃ কোরিয়ার জিডিপির ২.৫ % মাত্র!
![]()
এখানে প্রতি পাঁচ বছর পর পর ভোটাভুটি হয় তবে একজনই প্রার্থী! বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি নির্বাচিত হন!
![]()
এখানে ৬০৫ জন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে! (০.০০%)
![]()
সারা দেশে মাত্র তিনখানা টেলিভিশন চ্যানেল আছে, তাই দেখতে হবে!
![]()
শহরে কোন ট্রাফিক লাইটপোষ্ট নাই, পুলিশ হাত দিয়েই কাজ সারে। তবে অসুবিধা হয়না কারন একমাত্র মিলিটারীদেরই গাড়ী আছে!
মার্সিডিজ কি জিনিস? খায় না মাথায় দেয়?
![]()
স্কুলের ছাত্রছাত্রীদেরকে চেয়ার, টেবিল ও ঘর গরম করার তেলের জন্য টাকা দিতে হয়! বাপ মায়েরা সেজন্য বাচ্চাদের স্কুলে পাঠাতে ইচ্ছুক নন!
![]()
রাজধানী পিয়ং ইয়ং শহর শুধুমাত্র অভিজাত শ্রেনীর মানুষদের জন্য!
![]()
উত্তর কোরিয়াতে এই মুহুর্তে প্রায় ২ লাখ আসামী বিভিন্ন কাজের ক্যাম্পে সাজা খাটছে!
![]()
উঃ কোরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক চরম দারিদ্রসীমার নীচে বাস করে!
![]()
দুনিয়ার সবচাইতে বড় স্টেডিয়াম উঃ কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এ অবস্হিত। এটার ধারণ ক্ষমতা ১৫০০০০ জন!
সুত্র:
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




