মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম-
প্রতিবছরের ন্যায় এবারও বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২০ তম মারাইংতং জেদী মহা বৌদ্ধ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭, ১৮ ও ১৯ শে ডিসেম্বর ৩ দিন ব্যাপী মারাইংতং পাহাড় শীর্ষে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা উদযাপন পরিচালনা কমিটির আহবায়ক ভদন্ত উঃউইচারা ভিক্ষু জানান, আগামী ২৯ নভেম্বর মেলা আয়োজক কমিটির আলোচনা সভা হবে। এতে মেলা উদ্যাপন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান, ২০ তম মারাইংতং জেদী মহা বৌদ্ধ মেলায় শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ ও বুদ্ধ পূণ্যার্থীদের সমাগম, ধর্মীয় পতাকা উত্তোলন, প্রদীপ পূজা, পিন্ডদান, সংঘদান, আয়োজক কমিটির পক্ষ থেকে ভিক্ষু সংঘকে চীবরদান, মারাইংতং বৌদ্ধ চৈত্যকে স্বর্ণচীবর দান এবং ধর্মীয় দেশনা দেয়া হবে। এছাড়াও পর্যটক ও বিনোদন পিপাসুদের জন্য ‘মাতামুহুরী শিশু কল্যান অনাথালয়” এর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বান্দরবান ক্ষুদ্র নৃ জনগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সষ্টিউটের শিল্পীদের পরিবেশনায় ট্রেডিশনাল ব্যান্ড-শো, দেশীয় কারুপণ্যের বিপনী সমাহার ও নানারকম খেলাধুলার আয়োজন থাকবে।
উল্লেখ্য, সমুদ্র পিষ্ঠ থেকে ২ হাজার ফুট উঁচু মিরিঞ্জা পাহাড় চূড়ায় ‘মারাইংতং জাদি’রর অবস্থান। ১৯৯২ সালে ১০ একর ভূমি “মহইদই বৌদ্ধ ধাম্মা জেদী”র নামে বন্দোবস্তি নিয়ে ১৯৯৩ সালে তৎকালীন স্থানীয় সরকার পরিষদের অর্থায়নে ৯ ফুট উচ্চতা ও ৬ ফুট দৈর্ঘ বিশিষ্ট একটি বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়। এরপর থেকে প্রতিবছর বৌদ্ধ ধর্মালম্বীরা ‘মারাইংতং জেদী মহাবৌদ্ধ মেলা’ অনুষ্ঠান করে চলেছে। সুউচ্চ গিরিশিখর মিরিঞ্জায় চুড়ার এ মেলা দেখতে প্রতিবছর দেশ বিদেশের অসংখ্য বৌদ্ধ ভিক্ষু ও দায়ক দায়িকা ছাড়াও প্রচুর বাঙালী দর্শনার্থীর আগমণ ঘটে। এ পাহাড় চূঁড়া থেকে সোজা পশ্চিমে বিশ্বের বৃহত্তম বেলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত অনায়াসে দেখা যায়। তাছাড়া সেখানে দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ নৈসর্গিক দৃশ্যাদি অবলোকনের পাশাপাশি এক কাব্যিক পরিবেশের ছন্দময় প্রতিধ্বনী শোনা যায়। ক্যাপশান : মিরিঞ্জা পাহাড় চূড়ায় নির্মিত গৌতম বুদ্ধের মূর্তি।
**আলীকদমে দূর্গম পর্বতের দু’হাজার ফুট উঁচু মিরিঞ্জায় ২০তম মারাইংতং জেদী মহা বৌদ্ধ মেলার প্রস্তুতি**
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।