এইচ.আর.হিমন, আলীকদম প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবানের আলীকদমে রাইজিং স্টার ও সারপ্রাইজ অব আলীকদম এর যৌথ উদ্দ্যেগে আয়োজিত আলীকদম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ-২০১৪ তে চ্যাম্পিয়ন হয়েছে “দি সারপ্রাইজ অব আলীকদম”।...
গত ১২ এপ্রিল থেকে ১২টি টিমের অংশ গ্রহনে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্ণামেন্ট চলে আসচ্ছে। গত কাল বুধবার এ টুর্ণামেন্টের সমাপনি ম্যাচে অংশ গ্রহন করে আলীকদমের পরপর চারবার চ্যাম্পিয়ন দি সারপ্রাইজ অব আলীকদম ও নতুন উদীয়মান ক্রিকেট টিম নুরুজ্জামান পাড়া একাদশ। ঠিক এ বারেও পঞ্চমবারের মত নুরুজ্জামান পাড়া একাদশকে দুই উইকেট হাতে রেখে ২৭ রানে হারিয়ে আলীকদমকে সারপ্রাইজ দিয়েছে “দি সারপ্রাইজ অব আলীকদম”।
এ সমাপনি ম্যাচে সেরা বোলার হয় নিউ আর্ট স্টিকের রুবেল সেন, সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট হয় সারপ্রাইজ অব আলীকদম’এর এহাসান হাবিব। এবং ম্যান অব দ্যা ফাইনালিষ্ট হয় একই টিমের বাপ্পু চাকমা।
আলীকদম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ-২০১৪ এর আহ্বায়ক ও বিজয়ী টিম দি সারপ্রাইজ অব আলীকদম এর অধিনায়ক হিরু মার্মার কাছে তার অভিব্যাক্তি জানতে চাইলে তিনি জানান, দলীয় খেলোয়াড়দেও ভাল পারফমেন্সের কারণে প্রতিবারের মত এ বারেও ধারাবাহিক ভাবে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি অত্যান্ত আনন্দিত। তিনি আরও জানান, আলীকদমে অনেক সম্ভাবনা ময় ক্রিকেট খেলোয়াড় আছে। কিন্তু নিয়মিত কোন ঘরোয়া লীগ কিংবা ক্রিকেট টুর্ণামেন্ট না হওয়ার কারণে আলীকদমের ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশের অন্যান্য উপজেলার চাইতে অনেকটা পিছিয়ে আছে। এ জন্য তিনি এলাকার প্রতিনিধি ও ক্রিড়া কতৃপক্ষদেরকে দায়ী করেন। তিনি জানান, যদি প্রশাসনিক ভাবে টুর্ণামেন্টের আয়োজন করা হয় তাহলে আলীকদমের সম্ভাবনাময় ক্রিকেটাররা উৎসাহিত হত এবং আলীকদম থেকেও অনেক ভাল খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলতে পারার সম্ভাবনার আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আবেগ শ্রুত কন্ঠে আরো জানান, আলীকদমের জনপ্রতিনিধি ও ক্রিড়া কতৃপক্ষরা ফুটবলের জন্য যতটা উৎসাহিত এবং ফুটবলের জন্য যেভাবে কার্যকরি ভূমিকা পালন করে ক্রিকেটের জন্য ততটা নিরোৎসাহী। তিনি জনপ্রতিনিধি এবং ক্রিকেট অনুরাগিদের আলীকদমে নিয়মিত ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করার অনুরোধ জানান।
পুরষ্কার বিতরনী অনুষ্টানে বক্তব্য রাখেন সারপ্রাইজ অব আলীকদমের অধিনায়ক হিরু মার্মা, রাইজিং স্টার অব আলীকমের অধিনায়ক হিমন, পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুচ্ছাফা ভুইয়াঁ বাবু প্রমুখ।
আলীকদম চ্যাম্পিয়ন ক্রিকেট লীগ-২০১৪তে চ্যাম্পিয়ন হয়েছে দি সারপ্রাইজ অব আলীকদম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।