somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে হতে চান কোটি পতি?

০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিাবটা বড়ই বিচিত্র।
তারচেয়ে বিচিত্র আমরা।
প্রকৃত পক্ষে কখনো দেশ বা ভূখন্ড কোনরূপ অদ্ভূত আচরণ করতে পারে না। বরং আমরাই (মানুষ জাতি) সকল কর্ম অপকর্মের হোতা। যার দায় নিতে হয় আমাদের দেশ মাতাকে। করি আমরা আর সহে কে?
আসল কথায় ফিরে আসি,
আমার এক আত্নিয় ঈদের পূর্বে ঢাকা যাবেন। টিকিট কাটার দায়িত্ব প্রদান করলেন আমাকে। ঘটনাটা গত রোজার সময়। রোজা রেখে বিকাল ৫টায় স্টেশনে গেলাম। দেখি বিশাল লাইন। সাভাবিক ঘটনা, তবে যে বিষয়টি অস্বাভাকবক যে বিষয়টি ছিল তা হল মানুষের লম্বা লাইন সত্বেও কাউন্টারে কোন লোজন উপস্থিত ছিল না। ভাবলাম হয়ত কাউন্টার একটু পরে খুলবে তাই সবাই আগে ভাগে লা্ইন ধরে আছে। একজনকে জিজ্ঞেস করতে বললেন তিনি এসেছেন মহানগর গোধূলীর টিকেট নিতে। ভদ্রলোক ঢাকা যাবেন আজই। ট্রেনের টিকেট নিতে একটু আগে ভাগেই এসেছেন। কিন্তু স্টেশনে এসে দেখেন বিদু্ৎ নেই, লোড সেডিং। কম্পিউটার ও বন্ধ, বিদুৎ কখন আসবে কেউ যানে না। এদিকে আবার ভদ্রলোকের ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আমি ভেবে অবাক হচ্ছিলাম একটা জেলা শহরের এত বড় একটি স্টেশন অথচ বিদু্ৎ এর জন্য একটি জেনারেটরের ব্যবস্থাও নেই। লাইনে দারিয়ে লাভ হবেনা যেনে ভাবলাম একটু ঘুরে আসি। প্রায় এক ঘন্টা পর বিদুৎ মহাসয়ের সদয় প্রাদুর্ভাব ঘটল। আমি ও হাফ ছেরে বাচলাম। আবার সেই লাইনে গিয়ে দারালাম। এবার লাইনের পরিসর আগের চাইতে বেরেছে। তবে আগের ভদ্রলোকটিকে আর দেখতে পেলামনা। বোধয় দেরি দেখে বাস স্টপে চলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা আর লাইন ভেঙ্গে কতিপয় পেশী শক্তিবান ভাইদের দৌড়াত্ব দেখে অতপর প্রায় আধা ঘন্টা পর বহুল প্রতিক্ষিত কাউন্টারে পৌছলাম। কাউন্টারে ২৩ আগস্টের টিকিট চাইলাম। সকালের মহানগরের। কাউনটারে যিনি টিকিট দিচ্ছিলেন তিনি আমাকে বললেন, ২৩ তারিখের টিকিট আজ ছাড়ে নাই, আগামিকাল ছাড়বে। অগত্য কী আর করা নৈরাশ বদনে বাড়ি ফিরে আসলাম। পরদিন আবার সকাল দশটায় যথাযথ ভাবে লাইনে গিয়ে দারালাম। ধিরে ধিরে ক্উন্টারের নিকট পৌছে হাসি মুখে ২৩ তারিখের টিকিট চাইলাম। কিন্তু যা শোনলাম তাতে অবাক হওয়ার পালা। রাতারাতি সকল টিকেট ভোজবাজির মত গায়েব একটি টিকেট ও নেই। আমি কাউন্টারে জিঙ্গেস করলাম, কাল বলেছেন আজ টিকেট দিবেন অথচ আজ বলছেন টিকিট নাই। কিন্তু ভদ্রলোক আমার মত সাধারন মানুষকে গুরোত্ব দেবার প্রয়োজন বোধ করলেন না। অগত্য স্টেশন মাস্টারের সরনাপন্ন হলাম, তিনিও আমার বিষয়টাকে কোন গুরুত্ব দিলেন না। আমি বুঝতে পারলাম না ১০ দিন আগেই কিভাবে টিকেট শেষ হয়ে যায়?
আসল ঘটনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বাস ভাড়া ১৫০ টাকা, ট্রেন ভাড়া মাত্র ৬৫ টাকা। সভাবতই ট্রেনের টিকেটের চাহিদা অত্যাধিক, ফলে প্রতিটি টিকেটই চলে যায় কালো বাজারিদের হাতে, যা পরবতির্তে ১৫০ টাকা প্রতিটি বিক্রয় হয় স্টেশনের ভিতরেই। এসবের সাথে জরিত থাকে রেলওয়ে পুলিশ সহ স্টেশনের কতিপয় অসাধু কর্ম কর্তা। প্রশাসন এসব দেখেও পালন করছে নিরব ভূমিকা।
পরবর্তিতে আমার এক ছাত্রের মাধ্যমে তিনটি টিকেট ৪০০টাকায় কিনে সে যাত্রা নিজের ইজ্জত রক্ষা করেছিলাম।
তাই বেকার ভাইদের প্রতি অনুরুধ যদি কোন কাজ না পান, চলে আসুন ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে, টিকেট কিনুন বেচুন। টিকেট প্রতি লাভ ৮৫ টাকা। প্রতিদিন ৭ টি আন্ত: নগর ট্রেন আসা যাওয়া করে। সেই হিসেবে আপনার দৈনিক আয় হবে প্রায় ৭০ থেকে ৮০ হাজার। পুলিশ এবং স্টেশন কর্তৃপক্ষকে ভাগ দেয়ার পরও যা থাকবে তা দিয়ে অনায়াসে হয়ে যাবেন কোটি পতি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×