somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্যাগে নয়, ভোগেই সুখ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ"-মাঝে মাঝে এ জাতীয় প্রবাদের সত্যতা মেনে নিতে কষ্ট হয়। ত্যাগের প্রকৃত মূল্য হয়তো পরকালে যাওয়া যাবে। কিন্তু ইহকালীণ জীবনে ভোগবিলাসীই মানুষকে সুখী করে তুলতে পারে। যারা ত্যাগী, তাঁরা সুখের চিন্তায় মত্ত থাকে না। যেমন ধরুন, ৫২'র ভাষা আন্দোলনে রফিক, সালাম, জাব্বার, বরকতদের ঝরে যাওয়া আর ৭১ এর মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের জীবন শুধুই ত্যাগের উদাহরণ, আজ ওরা কতটা সুখী? হয়তো ওদের আত্মাকে সুখ দিতে পারতাম আমরা। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় আমরা গর্বিত। বাঙালির ইতিহাস বিশ্বের কাছে স্পষ্ট, এটা আনন্দের বিষয়। এটাই কি যথেষ্ট?

৫২'র শহীদদের এই চাওয়া ছিলনা যে, আমাদের রক্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। বরং বাংলা ভাষা মানুষের মুখে থাকুক এটাই ছিল ওদের চাওয়া। আর আমরা? আমাদের ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরী?

কিছু ভন্ড ভাষাপ্রেমিক দেখা যায় এই ২১ ফেব্রুয়ারির প্রভাতফেরীতে। সেদিন দেখলাম একুশে টিভিতে- ছোট্ট এক শিশুকে নিয়ে শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন এক তরুণী। সাংবাদিক তাঁকে প্রশ্ন করলেন, "এই শিশুকে কেন শহীদ মিনারে নিয়ে এসেছেন? হাস্যজ্জ্বল মুখে তরুণী উত্তর দিলেন, এদের Language! এর গুরুত্ব শিক্ষা দিতে। কাছে পেলে মুখে থুথু ছিটিয়ে দিতাম এসব ভন্ড ভাষাপ্রেমিকদের। পারিনি, তবে ধিক্কার দিয়েছি। ভাষার সৌন্দর্য (!) বাড়াতে মাঝে-মাঝে দু-একটা ইংরেজি শব্দ বলা এদের অভ্যাস, তাই বলে ২১ ফেব্রুযারির প্রভাতফেরীতে Language! গোটা বছরতো আর বাঙালিয়ানার মধ্যে থাকা হয়না, তাই মুখ ফসকে বের হয়ে গেছে।

আমি এই মুখ ফসকে যাওয়ার জন্য দায়ী করবো আমাদের বিভিন্ন মাধ্যমকে। একদিন আরটিভিতে (নামই ইংরেজি শব্দ) গনতন্ত্র নিয়ে একটা অনুষ্ঠান দেখছিলাম। অনুষ্ঠানের নাম, "Our Democracy"। অনুষ্ঠানে উপস্থাপক এবং অতিথি কথা বলছিলেন বাংলায়, দর্শক বাঙালি; বুঝলাম না "আমাদের গনতন্ত্র" নাম দিলে কী অন্যায় বা পাপ হতো। দুদিন পর ভাষা আন্দোলনের মাসে এরা ৫২'র ফেব্রুযারির কথার ফুলঝুড়ি নিয়ে হাজির। এসব দেখতেই অভ্যস্ত আমরা, মুখ ফসকে "Language" বের হওয়া সাধারণ ব্যাপার।

যদি ৫২'র সেই দিনটি না আসতো? আজকের এই লিখাটা বাংলায় লিখতে পারতাম না। শুধু আজকের নয় সমগ্রা জীবন পাল্টে যেত। যদি ৭১-এ লক্ষ প্রাণ না ঝরতো? হতাম আরেক ফিলিস্তিন বা কাশ্মীর। বাংলায় কথা বলতে বা স্বাধীণ বাংলাদেশে বাস করতে নিজেকে কখনো অসুখী মনে হয়নি। কিন্তু নিজে কিছু ত্যাগ করেছি কি? তবে-"ত্যাগে নয়, ভোগেই প্রকৃত সুখ" নয় কি?

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×