somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্রি হয়ে গেছে আমাদের রেলমন্ত্রী, ফুটপাতের দোকানে।

০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা একটু আগের। বন্ধুকে নিয়ে রওয়ানা হলাম শ্রীমঙ্গল রেলস্টেশন এর দিকে। আমার বন্ধু আগামীকাল ঢাকা যাবে। উদ্দেশ্য আগামীকালের যে কোনো ট্রেনের একটা টিকেট সংগ্রহ করা। স্টেশনে দেখলাম কোনো ভিড় নেই। ভাবলাম অনায়াসে টিকেট পেয়ে যাবো। কাউন্টারে গিয়ে বললাম, "আগামীকালের একটা টিকেট দিন।"
প্রাগৈতিহাসিক যুগের চশমা পরিহিত ভদ্রলোক চশমা ব্যবহারের উদ্দেশ্য ব্যর্থ করে বাঁকা চোখে বললেন, "১১ তারিখ পর্যন্ত কোনো টিকেট নেই।"
মনে হলো ধাক্কা খেলাম। বললাম, "টিকেট নেই মানে!"
"নেই মানে নেই, সব টিকেট বিক্রি হয়ে গেছে।" বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।
মনটা খারাপ হয়ে গেল। টিকেট পাওয়ার জন্য ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করার সময় নেই আমাদের। তাই বিকল্প ব্যবস্থা করতে হবে। পরিচিত এক ভদ্রলোককে বলাতে উনি বললেন, "এখানে কালোবাজারি ছাড়া টিকেট পাওয়া যায় না। এদিকে এসো, দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি। আমাদের একটু দূরে দাঁড়াতে বলে উনি পাশেই এক দোকানে গেলেন। কিছুক্ষণ পরই চোখের ইশারায় ডাকলেন আমাদের। ভদ্রলোক বললেন, "এর সাথে কথা বলো, আমার কাজ আছে, আমি চললাম।" দোকানদারের সাথে আমাদের যে কথা হলো তার মর্মার্থ এই যে, আমাদের টিকেট পেতে হলে আজ রাত ১২ টার পর এইখানে আসতে হবে। যদিও টিকেটের দাম ১৩৫ টাকা, উনাকে দিতে হবে ২০০ টাকা। ভ্যাট, আয়কর (!) কর্তন বাবদ কিছু হয়তো থাকবে উনার জন্য। এসব ব্যাপারে জানতে চাইলে উনি বললেন, "বলা যাবেনা, তবে টিকেট পেতে হলে অত্যন্ত গোপনে আসতে হবে ঠিক সময়ে।" রাজী হলাম আর ভাবতে থাকলাম। এই হলো আমাদের রেল ব্যবস্থা।

টিকেট পাওয়ার সময় এখনও আসেনি। তবে জানি, সময়মতো পৌঁছাতে পারলে টিকেট পাবো।

রেল বাংলাদেশ সরকারী সম্পদ। সরকারী সম্পদ বলেই ভাগ-বটোয়ারা একটু বেশী। এই ভাগাভাগির সর্বশেষ অংশীদার ফুটপাতের এক দোকানদার।

ক'দিন আদেই রেলমন্ত্রী বললেন, "প্রধানমন্ত্রী আমাকে ভাঙা-চোরা ট্রেনে চড়িয়ে দিয়েছেন।" বাহ! ট্রেনের দুরাবস্থা দেখে উনি ভয় পেয়ে গেলেন। সুপুষের মত সাহস দেখাতে পারলেন না। ট্রেনের যদি বেহাল দশা না-ই হবে, তবে আপনার মত নায়কের হাতে এর দায়িত্ব কেন দিবে সরকার? কদিন আগেও দেশের গুরুত্বপূর্ণ ব্যাপারে বড় বড় বুলি ছাড়তেন। আজ ভাঙা-চোরা ট্রেন দেখে ভয় কেন?

ভয় ভাঙা-চোরা ট্রেন দেখে, না ফুটপাতের ঐ দোকানদারকে?
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×