somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি টিনএইজ রোমান্টিক-কমেডি মুভির রিভিউ! (পর্ব-১)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই চারটি রোমান্টিক-কমেডি মুভির স্পেশালিটি হচ্ছে অন্যান্য টিপিক্যাল টিনেইজ রোমান্টিক-কমেডি গুলোর চেয়ে অনেক ইউনিক ও থটফুল প্লট। অনেকের রোমান্স জনরার প্রতি অনীহা থাকলেও টিনএইজ রোমান্টিক গুলো বেশ পছন্দ করে থাকেন। এমন চারটি মুভি নিয়ে সংক্ষেপে লেখলাম।


◆◆The Art of Getting By (2011)
কিশোর বয়সী “জর্জ” একটি বিখ্যাত উক্তিতে বিশ্বাসী “you are born alone, die alone and everything else is an illusion” তাই সে তার জীবনের প্রথাগত কাজ গুলো থেকে বিরত থাকে। স্কুলের হোমওয়ার্ক, স্পেশাল এসাইন্মেন্ট ইত্যাদি কাজ গুলোর প্রতি তার অনীহা। যদিও যে পেইন্ট করতে অনেক পছন্দ করে। তবে সে এক প্রকার কমপ্লিকেটেড লাইফ লিড করছে। অতঃপর দেখা হয় “সেলি” নামক এক কিশোরীর সাথে। এরই মাধ্যমে গল্পের শুরু।

এই সিনেমার প্লট আমার খুব ইউনিক লেগেছে। আশা করি জর্জ চরিত্রে ফ্রেডি হাইমোর ও সেলি চরিত্রে এমা রবার্টস এর মধ্যকার কেমেস্ট্রি খুব ভাল লাগবে সবার। আর এমা রবার্টস বেশ গ্লেমারেস এক্ট্রেস। আর এই জনরার সিনেমায় তাকে বেশ মানায় যা সে তার “It’s Kind of a Funny Story” “Wild Child ” Palo Alto” মুভি গুলোতে প্রমান করেছে।

IMDb Ratting: 6.6/10
My rating: 7/10


◆◆Nick and Norah’s Infinite Playlist (2008)
লোকাল ব্যান্ডের মেম্বার “নিক” তার এক্স-গার্লফ্রেন্ড “ট্রিস” কে নিয়ে বেশ ডিপ্রেশনে আছে। সে তাদের পুরনো সম্পর্কে ফিরে আসতে চায়, যার দরুন সে তার এক্স-গার্লফ্রেন্ড কে প্রিয় গান গুলোর মিক্স-সিডি পাঠাতে থাকে কিন্তু ট্রিস এর কাছে এগুলোর কোন মূল্যায়ন নেই,সে নতুন বয়ফ্রেন্ড নিয়ে ব্যাস্ত। অন্যদিকে ট্রিস এর স্কুলফ্রেন্ড “নোরাহ” নিকের “ট্রিস” কে দেয়া গানের মিক্স-সিডি গুলো শুনতে থাকে। অতঃপর এক কন্সার্টে দুজনের দেখা হওয়ার মাধ্যমে মুভির গল্প শুরু।

মিউজিক এর সাথে রোমান্স ও কমেডির কম্বিনেশন। খুবই ইউনিক স্টোরি। দুজন সঙ্গীতপ্রিয় মানুষের পরিচয় প্রনয়,অভিমান কাছে আসার গল্প হচ্ছে এই সিনেমাটি। অবশ্যই ভাল লাগবে সিনেমাটি।
আর এই সিনেমার লিড রোলে থাকা “মাইকেল ছেরা” আমার প্রিয় একজন এক্টর। সিটকম ভিত্তিক টিভি সিরিজ “Arrested Development” তাকে প্রথম দেখি তারপর তার টিনেইজ কমেডি “Supebad”, "Scott Pilgrim vs. the World",“Juno” “Youth in Revolt” সিনেমা গুলোতে বেশ ভাল লেগেছে। সুতরাং – নির্ধিধায় দেখে ফেলুন এই সিনেমাটি।

IMDb Rating: 6.7/10
My Rating: 7/10


◆◆ It’s Kind of a Funny Story (2010)
হাই স্কুল জুনিয়র “ক্রেগ” বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেমের সম্মুখীন হচ্ছে। সে বারবার সুইসাইড রিলেটেড স্বপ্ন দেখে যা তার জীবন কে দুর্বিষহ করে ফেলে। দিনদিন এই সমস্যার আকার আরো প্রকট হতে থাকে তাই সে সাইকোলজিস্ট এর আন্ডারে এক ইন্সটিটিউটে এডমিট হয় কিছুদিনে জন্য। যেখানে তার পরিচয় হয় বিভিন্ন সাইকোলজিক্যাল সমস্যায় ভুগতে থাকা মানুষজনের সাথে।

অসাধারণ ও গুছানো একটি স্টোরি। সিনেমা শেষে নিজের ভিতর এক প্রকার ভাল লাগা কাজ করবে। কাস্টিং এ আছেন Keir Gilchrist ,Emma Roberts এবং The Hangover মুভি-সিরিজ এর “Zach Galifianakis”
সব মিলিয়ে দারুন উপভোগ্য একটি মুভি।

IMDb Rating: 7.2/10
My Rating: 8/10


◆◆The Spectacular Now (2013)
হাই স্কুল-সিনিয়র “সাটার” সর্বদা পার্টি,ড্রিঙ্ক,আড্ডাতে মেতে থাকতে পছন্দ করেন। পড়াশুনার পাশাপাশি ক্লথ স্টোরে জব করেন, সদা খামখেয়ালী মনোভাব এবং ভবিষ্যৎ কোন পরিকল্পনা নেই। সে তার নিজের ফিলসফিতে চলে। সাটার এর দীর্ঘদিনের রিলেশন ব্রেক-আপ হয়ে যায়। এমন সময় পরিচয় হয় এক সহজ সরল কিশোরী “এমি” এর সাথে। এমি শাটার এর পুরো উলটো। স্বাভাবিক চলাফেরা করা মিষ্টি একটি মেয়ে, তাছাড়া কখনো কোন রিলেশনশিপে জড়াননি। তারপর এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়।

ইউনিক স্টোরি ও স্টোরি কে দারুন ভাবে প্রেজেন্ট করা হয়েছে। লিড রোলে আছেন “Whiplash” খ্যাত Miles Teller ও “The Fault in Our Stars” খ্যাঁত Shailene Woodley। সিনেমায় দুজনের কেমিস্ট্রি বেশ ভাল লেগেছে।

IMDb Rating: 7.2/10
My Rating: 7/10

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×