somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালায়ালাম সিনেমাঃ “Neram (2013)” থ্রিলার ও কমেডির সংমিশ্রণ!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীরাম/টাইম/সময়……
পৃথিবীতে দুই ধরনের “সময়” আছে। ভাল সময় ও খারাপ সময়, এই দুই ধরনের “সময়” এর মধ্যবর্তীতে মানুষের জীবনে ঘটে যায় বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা আর এমন কিছু রোমাঞ্চকর ঘটনার হিউমার মিশ্রিত মিলবন্ধনের প্রেক্ষাপটেই এই সিনেমাটি তৈরি।



Neram (2013)
জনরাঃ থ্রিলার । কমেডি
আইএমডিবি রেটিংঃ ৭.৪/১০
ভাষাঃ মালায়ালাম ও তামিল
পরিচালক, স্ক্রিনপ্লে & এডিটরঃ এলফোন্স পুতরে
কাস্টিংঃ নিভিন পউলী, নাজরিয়া নাজিম,ববি সিমাহ প্রমুখ

গল্প সংক্ষেপঃ সদ্য চাকরীচ্যুত ম্যাথিউ (নিভিন পউলী) তার বোনের বিয়ের জন্য লোকাল লোন শার্ক ও গ্যাংস্টার রাজা (ববি সিমাহ) এর কাছ থেকে ৫০হাজার টাকা ধার নেই এবং নিদিষ্ট সময়ে সুদসহ টাকা ফেরত দেয়ার পতিশ্রুতি দেয়। অতঃপর লোন পরিশোধ করার সময় আসলে ম্যাথিউ কোন উপায় না পেয়ে তার বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়। অন্যদিকে ম্যাথিউয়ের চাকরীচ্যুত হওয়ার সুবাদে তার বাগদত্ত জিনা (নাজরিয়া নাজিম) এর বাবা বিয়েতে আপত্তি জানালে জিনা ম্যাথিউ এর কাছে আসার জন্য বাসা থেকে বের (পালিয়ে) হয়ে আসে। যার কারনে জিনার বাবা “জনকুট্টি” থানায় তার নামে অপহরণের মামলা করে। এই ঘটনাগুলো সহ ঘটতে থাকে আরো মজার ও রোমাঞ্চকর ঘটনা।

সিনেমাটি ভাল লাগার ক্ষেত্রে অনেক উপাদান রয়েছে। থ্রিলার ও ডার্ক কমেডির পারফেক্ট কম্বিনেশন এই মুভিতে বিদ্যমান রয়েছে। প্রতিটা সিকুয়েন্সে পাঞ্চলাইন ও হিউমারে পরিপূর্ণ, বিশেষ করে সেকেন্ড হাফে। সিনেমাটোগ্রাফিও ভালোয় ছিল। তাছাড়া সময় অতিবাহিত হওয়ার ক্ষেত্রে ম্যাথিউ এর টুথপেস্টের পেস্ট অল্প অল্প করে শেষ হওয়ার দৃশ্যের মত অনেক দৃশেই পরিচালক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আর সিনেমার অনেক দৃশ্যে স্লো মোশন ব্যাবহার করা হয়েছে যা ঐ সময়ের জন্য মানানসয় লেগেছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক ছিল, গানের কথা বললে “ভাতিল মেল্লে” ও “পিস্তা” গানটি অনেক এন্টারটেইনিং লেগেছে।


আর সিনেমার গল্প বলার ধরন আপনাদের পরিচিত মনে হবে। পরিচিত লাগার কারণও আছে। যেমন সিনেমার শুরু হয় পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ১৯৯৪ সালে “Empire Magazine” কে দেয়া এক সাক্ষাৎকারের একটি উক্তির “I steal from every movie ever made” মাধ্যমে। সুতরাং বুঝায় যাচ্ছে এলফোন্স পুতরে সাহেব টারান্টিনোর বেশ বড়সড় ফ্যান। সুতরাং মেকিং এ কিছুটা প্রভাব কাজ করাটা স্বাভাবিক।
আর পরিচালকের মুভি সেন্স যে অনেক হায় তার একটা ছোট উদাহরণ দেয়, সিনেমার একটি দৃশ্যে দেখানো হচ্ছে ম্যাথিউ এর বন্ধু ফিল্ম মেকিং এর ক্লাস নিচ্ছে,সেই ক্লাসের দেয়ালে মাস্টারপিস “12 Angry Men” সিনেমার নাম লেখা আছে। তাছাড়া সে নিজেও ফিল্ম মেকিং এর উপর ডিপ্লোমা করেছে। পরিচালকের ডেবিউ সিনেমা এটা ও তার দ্বিতীয় সিনেমা এ বছর মুক্তি পাওয়া “Premam” বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

অভিনয় প্রসঙ্গে বললে মালায়ালাম সিনেমা দেখা শুরু করার সুবাদে ইতিমধ্যেই নিভিন এর ফ্যান হয়ে গেছি। নিভিন অভিনীত Bangalore Days, Thattathin Marayathu , Ohmm Shanthi Oshaana, Premam সিনেমা গুলোতে তার পারফমেন্স দেখলে যে কেউ মুগ্ধ হবে নিশ্চিত। বিশেষ করে একই পরিচালকের “প্রেমাম” মুভিতে তার পার্ফমেন্স অসাধারন লেগেছে। এই মুভিতেও হতাশ করেনি।


আর নাজরিয়া নাজিম,যদিও এই সিনেমাতে খুব একটা সুযোগ পায়নি তবুও সে সিনেমাতে আছে এটাতেও একটা প্রশান্তি কাজ করেছে। খুব মিষ্টি একটা মেয়ে, ব্যাক্তিগত ভাবে Ohm Shanthi Oshaana, Bangalore Days,Raja Rani,Samsaaram Aarogyathinu Haanikaram সিনেমা গুলোতে তার পার্ফমেন্স ভাল লেগেছে। তার সিনেমা দেখেছে অথচ তার প্রেমে পড়েনি এমন ঘটনা বোধয় কমই ঘটেছে। যাক, সিনেমায় “ভাতিল মেল্লে” গানটিতে নিভিন আর তার কেমেস্ট্রি ভাল ছিল।
আর আমার দৃষ্টিতে এই সিনেমায় ভিলেন “রাজা” চরিত্রের ববি সিমহার অভিনয় ছিল সেরা। তার এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি প্রশংসনীয়। তাছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করা ছোট ভিলেন,লম্বা ভিলেন, কালো ভিলেন,সাদা ভিলেনদেরও ভাল লেগেছে অনেক (আমাকে রেসিস্ট ভাববেন না প্লিজ,সিনেমা শেষে “পিস্তা” গানটা দেখলেই বুঝবেন এমনটা কেন বলেছি)।

সুতরাং সময় করে দেখে ফেলুন থ্রিলার ও কমেডি ধরনার এই অসাধারন সিনেমাটি।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×