somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

◆Black Mass (2015): অ্যামেরিকার কুখ্যাত ক্রাইম-বস্‌ “হোয়াইটি বলজার’ এর গল্প!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“Black Mass” সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সিনেমায় জনি ডেপ একজন আইরিশ-অ্যামেরিকান কুখ্যাত মব বস্‌ “জেমস্‌ হোয়াইটি বলজার” এর চরিত্রে অভিনয় করেছেন।
তো মজার ঘটনা হচ্ছে, সিনেমার পরিচালক স্কট কুপার “হোয়াইটি বলজার” এর চরিত্রে জনি ডেপের পার্ফমেন্স কে যাচাই ও বাস্তব সম্পন্ন করার জন্য আইনি অনুমতি নিয়ে প্রকৃত হোয়াইটি বলজার এর পুরনো কয়েকজন সঙ্গী কে কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করেন এবং সিনেমায় জনি ডেপ এর পার্ফমেন্স দেখে প্রত্যেকেই হাসিমুখে একটি কমন এক্সরেশন দেন “That’s Whitey Bulger!”

◆Black Mass (2015)
জনরাঃ ক্রাইম । বায়োগ্রাফি । ড্রামা
আইএমডিবি রেটিংঃ ৭/১০
রটেন টম্যাটোসঃ ৭৫% ফ্রেশনেস
কাস্টঃ জনি ডেপ, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জোয়েল এডগারটন, ক্যাভিন ব্যাকন, জ্যাসি প্লেমন, ডেভিট হার্বার, ডাকোটা জনসন প্রমুখ।
স্ক্রিনপ্লেঃ মার্ক ম্যালক & জ্যাজ বাটারওর্থ
ডিরেক্টরঃ স্কট কুপার

সিনেমায় মূলত ফোকাস করা হয়েছে Whitey Bulger এর ক্রিমিনাল ক্যারিয়ার ও FBI এর সাথে তার লিঙ্কআপ এর বিভ্রান্তিকর ঘটনার উপর।

◆সন্ত্রাসী জেমস্‌ হোয়াইটি বলজার তার পরিবার নিয়ে সাউথ বস্টনের বসবাস করে। সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড এর সাথে জড়িত। ধীরে ধীরে তার প্রভাব বাড়তে থাকে এবং এক সময়ে সে বস্টনের ক্রাইম বস্‌ হিসেবে পরিচিত হয়ে যায় এবং “Winter Hill Gang” নামে একটি জঙ্গি দল ঘটন করেন। প্রমাণ এর অভাবে ও হোয়াইটির ছোট ভাই বিলি বলজার “Massachusetts Senate” এর প্রেসিডেন্ট হওয়ায় তার বিরোদ্ধে আইনি প্রদক্ষেপ নেয়া কঠিন হয়ে যাচ্ছিলো।

অন্যদিকে বস্টনে আরেক ইতালিয়ান-মাফিয়া দল ” Angiulo Brothers” এর সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য FBI এজেন্ড “John Connolly” হোয়াইটি বলজার এর সহায়তা নেন। তাছাড়া জন কনলী হোয়াইটি বলজার ও বিলি বলজার এর বাল্যকালের বন্ধু।
এফবিআই ও হোয়াইটি বলজার এর মধ্যকার সম্পর্কের-দ্বন্দ্ব নিয়েই সিনেমার গল্প সাজানো হয়েছে।

পরিচালক স্কট কুপার গল্প ও অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সিনেমায় তার ডিরেকশন ও গল্প বলার ধরন যদিও কিছুটা মার্টিন স্করসিস এর “The Departed” এর কথা মনে করিয়ে দিচ্ছিল তবে দুটোই গ্যাংস্টার মুভি যেহেতু, কিছুটা মনে পরাও স্বাভাবিক।


◆অভিনয় প্রসঙ্গঃ
সিনেমাটি মাল্টিস্টার কাস্টিং করা হয়েছে। আছেন জনি ডেপ, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জোয়েল এডগারটন, ক্যাভিন ব্যাকনের মত শক্তিমান অভিনেতারা।
প্রথমে জনি ডেপের কথায় বলি, খুব প্রিয় একজন অভিনেতা। সবসময় অভিনয় করে গেছেন আজগুবি ও উদ্ভট-হাস্যরসাত্মক চরিত্রে। বিশেষ করে তার বন্ধু ও পরিচালক টিম বার্টনের সাথে কোলাবরেশনের সিনেমা গুলোতে। একই সাথে অভিনয় করেছেন বিভিন্ন সিরিয়েস ও গুরুত্বপূর্ণ চরিত্রেও।
এই সিনেমায় তার লুক ও এক্সপ্রেশন ছিল দেখার মতন। একজন মব-বস্‌ এর চরিত্রে বেশ মানিয়েছে তাকে, কলিজা ঠাণ্ডা করা লুক ও এক্সপ্রেশনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আর এই চরিত্রের জন্য আশা করেছিলাম এবারের অস্কারে নিশ্চিত নমিনেশন পাবে কিন্তু হতাশ হলাম। আমার আপত্তি হচ্ছে “স্টিভ জবস” সিনেমার জন্য মাইকেল ফাসবেন্ডার যদি নমিনেশন পেতে পারে তাহলে জনি ডেপ কি দোষ করেছিল সত্যি বোঝলাম না।


অন্যান্য অভিনেতাদের কথা বললে, FBI এর এজেন্ডের চরিত্রে জোয়েল এডগারটন এর পার্ফমেন্সও দারুন ছিল, সিনেমায় ধীরে ধীরে তার চরিত্রের ইম্প্রোভমেন্টও তার অভিনয় প্রশংসনীয় ছিল। তাছাড়া প্রিয় বেনেডিক্ট কাম্বারব্যাচ (শার্লক টিভি সিরিজের জন্য পরিচিত) এবং জ্যাসি প্লেমন স্ক্রিনে যতক্ষণ ছিল ভাল লেগেছে। তাছাড়া ররি কোচ্র্যাইরন, ডাকোটা জনসন,ডেভিট হার্বার, কোরি স্টোলসহ অন্যান্য সাপোর্টিং রোলে অভিনয় করা সবাইকেই ভাল লেগেছে। এক কথায় কাস্টিং পার্ফেক্ট ছিল।

ক্রাইম মুভি হিসেবে সিনেমার লোকেশন ভাল লেগছে। সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, ঠিকঠাক ছিল।

ক্রাইম ড্রামা, গ্যাংস্টার সিনেমা যারা পছন্দ করেন তাদের জন্য “মাস্ট ওয়াচ” সিনেমা এটি। আর জনি ডেপের ভক্ত হলে তো এই সিনেমা দেখা আরো বাধ্যতামূলক।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×