somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Loft (2008): একটি সার্থক থ্রিলার ও ক্রাইম জনরার সিনেমা!!

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিস্ট্রি-থ্রিলার টাইপ সিনেমা পছন্দ আপনার? সিনেমার প্রথম দৃশ্য থেকে শুরু করে শেষ দৃশ্য অবধি যদি টানটান উত্তেজনা থাকে তাহলে কি সিনেমাটি দেখা যায়? চলুন তাহলে বেলজিয়ামের এই থ্রিলার ধরনার সিনেমাটি সম্পর্কে জেনে আসিঃ


সিনেমার প্রথম দৃশ্যঃ
বৃষ্টি মুখর রাতে বিলাসবহুল এক ফ্ল্যাটের উপরতলা থেকে একজন কে আছড়ে পড়তে দেখা যায় নিচে একটি গাড়ির উপর আর ক্যামেরার এঙ্গেলে ধীরে ধীরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আরেকজন মানুষ সেই উপরিতলায় দাড়িয়ে আছে। পরের দৃশ্যেই গল্প, লোকেশন , ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন… প্রাথমিকভাবে প্রথম দৃশ্য অপ্রাসঙ্গিক মনে হলেও সিনেমাতে ধীরে ধীরে তা রিভিল করা হবে।
গল্পকার ও পরিচালক এতটাই চতুর যে সিনেমার প্রথম দৃশ্যেই দর্শকদের বলে দিচ্ছেন “বাপু, তুমি আজ এই সিনেমা দেখা শেষ না করে উঠতে পারছো না” :)


Loft (2008)
জনরাঃ ক্রাইম । ড্রামা । মিস্ট্রি
আইএমডিবি রেটিংঃ ৭.৪/১০
রটেন টম্যাটোসঃ ৮০% ফ্রেশনেস
কাস্টিংঃ Koen De Bouw, Filip Peeters, Matthias Schoenaerts, Bruno Vanden Broecke, Koen De Graeve.
ডিরেক্টরঃ Erik Van Looy
দেশঃ বেলজিয়াম


মূল গল্পঃ
পাচজন বন্ধু মিলে ফ্ল্যাটের একটি গোপন Loft/লফট (চিলেকোঠা) ভাড়া করেন তাদের বিভিন্ন গোপন(!) কাজ করার জন্য। এই লফটের পাঁচটি চাবি আছে পাঁচজনের কাছে। একদিন সবাই লফটের ভিতর একটি মেয়ের লাশ আবিস্কার করলো কিন্তু রুম বাহির থেকে তালা দেয়া ছিল। অথাৎ বাহিরের কেউ এই কাজটি করেনি, খুন করলে এই পাঁচজনের ভিতরেই কেও একজন করেছে। শুরু হল রহস্য…


সিনেমার গল্প স্পেসিফিক্লী খুনি রিভিল করার সময়টুকোতে পর্দায় পাঁচজন বন্ধু থাকলেও মনস্তাত্ত্বিক ভাবে আসলে ছয়জন ব্যাক্তি আছেন। শেষের ব্যাক্তিটি আপনি :-P

সাসপেন্সময় দারুন সব ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অসাধারণ সিনেমাটোগ্রাফির বদৌলতে পর্দার ক্যারেক্টারের সাথে নিজেকে রিলেট করে আপনিও রহস্য ভাঙার অথবা অনুমান করার গেইম চালিয়ে যাবেন। অবশেষে আপনিই ঠিক করুন আপনার অনুমান কতটুকো মিলল , নাকি স্টোরি সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল ছিল।

সিনেমার কলাকুশলীদের কথা বলতে গেলে, যেহেতু ভেলজিয়াম সিনেমা যেহেতু খুব একটা চেনাজানা থাকার কথা নয়। তবে নিজ নিজ জায়গা থেকে খুব ভাল ভাবেই নিজেদের কাজ করে গেছেন সবাই।
পরিচালক সিনেমাতে সার্বক্ষণিক সাসপেন্স ধরে রেখে একটি সার্থক থ্রিলার সিনেমা নির্মান করতে সফল হয়েছেন। অভিনয় শিল্পীরা তাদের দারুন পার্ফমেন্স দেখিয়েছেন। গল্পের প্রয়োজনে প্রতিটি দৃশ্যে মানানসই সব এক্সপ্রেশন ছিল।

বিঃদ্রঃ সিনেমায় এডাল্ট সিন(নুডিটি,ভায়োলেন্স) রয়েছে অনেক তাই রোযা থাকা অবস্তায় না দেখার পরামর্শ রইলো এবং সিনেমাটির ২০১৪ সালে “The Loft” টাইটেলে হলিউড রিমেইক রয়েছে, তাই আসলটা দেখার পরামর্শ রইলো।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×