তোমায় কি বসন্ত ছুঁয়েছিল কোনবার??
আমায় ছুঁয়েছিল সেই একবার-
বিকেল ছিল গোধূলি মন আধুলি তোমার একখানা ঠোঁটের হাসি,
সেই তখন ই আমার হয়েছিল ফাসি,
মনে এসেছিল বসন্ত, অশান্ত মন তখন ই বলেছিল তোমায় চাই অনন্ত।
ফুল ফুটেছিল, পাখি গেয়েছিল গান,
কে জান্ত?? তখন ই ছুঁয়ে যাবে বসন্ত আমার প্রাণ।
আমার কতকিছু আছে পাবার তোমায় দেখে বুঝলাম,
এক পৃথিবী তুমি আমার তখনি মনস্থির করে ফেললাম,
তোমার জন্য মনে আমার লাগলো হঠাৎ টান,
তখনি ছুঁয়েছিল বসন্ত আমার প্রাণ।
তোমায় কি বসন্ত ছুঁয়েছিল কোনবার??
আমায় ছঁয়েছিল একবার।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



