somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন সিরিজঃ- অনিরুদ্ধ ও মধুমিতার গল্প

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনিরুদ্ধ তোমাকে আমি কিছু বলছি, তুমি কি আমার কথা শোনতে চাইছ না??
- আমি সিগারেটের ডগায় আগুনের ছাই হালকা ঝেড়ে দিয়ে বললাম, শুনছি মধুমিতা, তুমি কি বলবে বলো।
- অনিরুদ্ধ আমি ক'দিন ধরে খেয়াল করছি তুমি বড্ড বেখেয়ালি হয়ে যাচ্ছ।
- আমি মনের ভিতর এক গোপন হাসি দিলাম।
- অনিরুদ্ধ আজকাল আমার তোমাকে ছাড়া কিছুই ভাল লাগে না। তোমার চোখে একবার চোখ না রাখলে, তোমার বুকে একবার মাথা না রাখলে আমার দিন কাটে না, আমার রাত কাটে না। আর তোমার ঠোঁটে...
- আমার ঠোঁটে কি?? থেমে গেলে কেন??
- কিছুনা অনিরুদ্ধ, তুমি বদলে যাচ্ছ। তোমাকে মাঝেমাঝে খুব অচেনা মনে হয়।
- আমি হালকা দীর্ঘনিশ্বাস ফেললাম..।
মধুমিতা এবার আমার হাত ধরতে কাছে এলো। আমি বাঁধা দিলাম না। ও আমার কাছে এসে বসতে চাইলো, আমি বাঁধা দিলাম না। কিন্তু আলাপনে আমার ঠোঁটে একবার ওর ঠোঁট কাছে নিয়ে আসতেই আমার মনে হলো কেউ যেন আমার ঠোঁট দিয়ে ঢেলে দিচ্ছে কয়েকশো লিটার তীব্র বিষাক্ত বিষ। আমার মনে হতে লাগলো আমার একি শরীরে একি ঠোঁটে আরেক বিষাক্ত ঠোঁটের কামড়। আমি সরে গিয়ে সিগারেটের ধোঁয়া টা মুখ থেকে হা করে ছেড়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম।
ওপাশ থেকে মধুমিতা আমায় আবারো প্রশ্ন করছে, কি হয়েছে অনিরুদ্ধ তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ ?? বলো কেন এমন করছ??
আমি আরেকটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বললাম, অনিরুদ্ধরা কিছু বলে না, শুধু বলি হয়ে যায় সময়ের।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×