somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারহীনতার রীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ?

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরাধ সে ছোট হোক কিংবা বড় হোক, মানব চক্ষুর গোচরে কিংবা অগোচরে যেভাবেই ঘটুক না কেন- মানবাত্বার মনে তা অনুতাপ জাগাবেই। মানব সৃষ্ট আইনে তার বিচার হোক বা না-ই হোক অপরাধীর আত্মা তাকে পুড়াবেই। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে, বিশেষ করে রাজনীতিবিদ যারা ছোট ছোট অপরাধ করে নিজেকে পোক্ত করে। অত:পর বড় অপরাধে জড়িয়েও সে নিজেকে সেয়ানা ভাবে, অনেক সময় নিজেকে গর্বিতও ভাবে। এসব ব্যক্তির অনুসারীরও কিন্তু এদেশে অভাব নেই। তারা বিনা বাক্যে অন্ধের মত এসব নেতাদের সমর্থন করে যায়। অনেক সময় রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির কারণে ‘কথিত’নেতাদের অপরাধ-দুর্নীতির বিচারকার্য তামাদি হয়ে যায়। সরকার বদলের সাথে সাথে পূর্ববর্তী সময়ে করা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক হয়রানীর অভিযোগ এনে প্রত্যাহার করে নেওয়া হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এসেই ফখর উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত শত শত দুর্নীতির মামলা বিশেষ কমিশন গঠনের মাধ্যমে প্রত্যাহার করা হয়। অতীতেও বিভিন্ন সরকারের আমলে নিয়মিত এমন ঘটনা ঘটেছে। খুনের মত ঘটনারও যাতে বিচার না হয়, সেই ব্যবস্থাও আইন করে নিশ্চিত করা হয়। এভাবেই দেশে বিচারহীনতার রীতি চলে আসছে। আর তাই দুর্নীতি, খুন-খারবি এমনকি ক্রসফায়ারের নামে হত্যা বা গুমের ঘটনার পরিসংখ্যান প্রতিবছরইে বেড়ে চলেছে।
বিচারহীনতার এ প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের মত মানবতা বিরোধী অপরাধের হোতারাও তাই যুগ যুগ ধরে ধরা-ছোঁয়ার বাইরে থেকে হৃষ্ট-পুষ্ট হয়ে নিজস্ব প্রভাব বলয় সৃষ্টি করতে পেরেছে। এ বলয় ধর্মীয় এবং রাজনীতির লেবাসে জড়িয়ে এখন এমনই শক্তিশালী যে, দেশের ভেতরে বাইরে তুমুল আলোড়ন তুলে। মুজাহীদ-সাকা’র ফাঁসির রায় কার্যকরের পর এমনই অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি নিজামীর যুদ্ধাপরাধের আপিলের রায় ঘোষণার পূর্বমুহূর্তে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন প্রকারান্তরে পাকিস্তানপ্রেমী দল ও তাদের দোসরদের প্রিয়ভাজন হতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের অন্যতম একজন সেক্টর কমান্ডোরের স্ত্রী হিসেবে তার কাছে জাতি এটা আশা করেনি। আসলে জাতি হিসেবে আমরা এতটাই দুর্ভাগা যে স্বাধীনতার ৪৫ বছর পরও আমাদের মহান শহীদদের আত্মত্যাগ এবং মহান অর্জনগুলো নিয়ে বিভ্রন্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাই।
দুনিয়ার এমন কোন জাতি নেই যে, তারা তাদের রাষ্ট্রীয় অর্জনগুলো নিয়ে বিতর্ক করে। প্রত্যেক দেশেই নিজেসেদের স্বাধীনতা ও এর মহান অর্জনগুলোকে ক্ষুদ্র রাজনীতির উর্ধ্বে তুলে ধরে। তাই মাঝে-মধ্যে কিছু লোকজনের কথা শুনে মনে হয়, মাত্র ৯ মাসে যদি আমরা স্বাধীন না হয়ে ৯ বছর যুদ্ধের পর স্বাধীনতা পেতাম, তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধের কোন বিষয় নিয়ে কেউ কোন বিতর্ক করার সুযোগ এবং সাহস পেতো না।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×