somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ সরকারের কি কিছুই করার নেই

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে বর্তমানে বৈদেশিক মূদ্রার রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারেরও বেশী। রিজার্ভের এ স্ফীতিতে গার্মেন্টসসহ অন্য সকল পণ্য রফতানীর চেয়ে জনশক্তি রফতানীর ভূমিকা কোন অংশে কম নয় বরং বেশী। কারণ শিল্প পণ্যের কাঁচামালসহ যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানী বাবদ রফতানীর আয়ের আবার বিরাট একটি অংশ খরচ হয়ে যায়। তাই জনশক্তি রফতানীর ওপর এ যাবতকালের প্রতিটি সরকারই বেশী গুরুত্ব দিয়ে আসছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই মূলত অদক্ষ ও আধা-দক্ষ শ্রমিকের চাহিদা থাকায় সরকারি-বেসরকারি মাধ্যমে সেসব দেশে লেক যাচ্ছে। সৌদি আরবে নিকট অতীতে সাময়িক সময়ের জন্য জনশক্তি রফতানী বন্ধ থাকলেও সম্প্রতি সীমিতআকারে পুরুষ অদক্ষ শ্রমিক পাঠানোর ব্যাপারে দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে। প্রায় দেড় বছর আগে থেকে দেশ থেকে সরকারি-বেসরকারি মাধ্যমে মহিলা গৃহকর্মী পাঠানো শুরু হয়। সৌদি আরবে মহিলা গৃহ পরিচারিকা পাঠানোর ব্যাপারে বিভিন্ন মহল থেকে সে সময় সমালোচনা ও মৃদু প্রতিবাদ শুরু হয়। কিন্তু মুসলমানদের পূণ্যভূমিতে মহিলা গৃহ পরিচারিকা পাঠালে তাদের কোন অবমাননা হবে না- এ বিশ্বাস থেকেই মানুষের মনে তা তেমন কোন রেখাপাত করেনি। কিন্তু সম্প্রতি সৌদি আরব থেকে দু’জন ও জর্জান থেকে ফেরা একজন মহিলা শ্রমিকের সর্বস্ব হারানোর এবং শরীরীকভাবে নির্যাতিত হওয়ার মর্মস্পর্শী বিবরণ জাতীয় দৈনিক পত্রিকালোতে ছাপা হওয়ায় অনেকেই হতবাক এবং বেদনাহত হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের মাননীয় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী অনেকটা নিশ্চিন্ত হয়েই বলে দিলেন মধ্যপ্রাচ্য ফেরত এসব নারীর অভিযোগ সত্য নয়। আবার আমদের বিদেশ মিশনগুলোর কর্মকর্তারাও বললেন, তাদের এ ধরনের কোন অভিযোগের কথা জানা নেই। তাহলে আমরা কি ধরে নেব ঐ মহিলারা মিথ্যে কথা বলছেন। নিজেদের বহু কষ্টে জমানো অর্থ অথবা জমি বিক্রির টাকায় বিদেশ গিয়ে মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে ফিরে এসে আবার নিজেদের সম্ভ্রম হারানোর অভিযোগ কি করে মিথ্যে হতে পারে- তা’ আমার বোধগম্য নয়। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে মহিলা গৃহপরিচারিকা পাঠানো হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ান গৃহপরিচারিকারা তাদের ওপর সৌদি গৃহকর্তাদের অমানুষিক পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ করে আসছেন। অন্তত ৪০ জন এ ধরনের নির্যতন সইতে না পেরে নিজেদের গৃহকর্তাকে খুন করেন। এর ফলে ‘কথিত’ ইসলামী রাষ্ট্রের লেবাসধারী সৌদি সরকার তার নাগরিকদের খুনের অভিযোগে ঐ নারীদের মৃত্যুদন্ড কার্যকর করে। এনিয়ে সৌদি ও ইন্দোনেশিয়ান সরকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। এ কারণে সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন সুন্নি মুসলিম দেশগুলোর সামরিক জেটে ইন্দোনেশিয়া যেগ দেয়নি।
প্রায় ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের আর কোন মা-বোন রুটি রুজি করতে গিয়ে তাদের সম্ভ্রম হারাক-তা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। আমরা যদি আত্মসম্মানবোধ সম্পন্ন জাতি হয়ে থাকি, তা’হলে সরকারের উচিত হবে- দ্রুত এসব অভিযোগের পূর্ণতদন্ত করে সৌদি সরকারের সাথে এ বিষয় নিয়ে আলোচনায় বসে এর কড়া প্রতিবাদ জানানো। প্রয়োজনে সব নারী গৃহপরিচারিকাদের সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা এবং ভবিষ্যতে নারী শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে সর্বদিক বিবেচনায় রাখা।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×