somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ, মুখোশ এবং আমরা

২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে চলার পথে আপনার যে কত মানুষের সাথে দেখা হবে! কল্পনাও করতে পারবেন না! একটু খেয়াল করে দেখবেন প্রতিটা মানুষের মুখেই নানান রঙের মুখোশ।

ধরুন, খুব ছোট বেলায় আপনি কেউকে রোল মডেল ভেবে বড় হয়েছেন, একটু বোঝার পরেই হয়ত দেখবেন মানুষটার মুখোশটা মোটেও রোল মডেলের কথা বলে না! অথবা হয়তো মুখোশটা বলে কিন্তু মুখটা বলে না। তখন কি তবে ভেঙে যাবেন? অবিশ্বাস করা শুরু করবেন? মোটেও না! আপনাকে ধরেই নিতে হবে প্রতিটা মানুষ নিখুঁত হয় না, আপনি যেভাবে চাইবেন সবাই তেমন হবে না। প্রত্যেকের মুখোশের রঙ আলাদা হবেই, এটাই নিয়ম।

আরো একটি বিষয় না মানলেই নয়, প্রতিটা মানুষের মুখোশের রঙ আলাদা হওয়ার পেছনেও কিছু নির্দিষ্ট কারণ থাকে। কারো কারণ হয়ত প্রচন্ড বেদনা, কারো সুখ, কারো সমতা, কারো অসমতা, কারো ভয় আবার কারো নির্ভয়। এসব কারণে কেউ খুব সুন্দর রঙিন মুখোশ এর আড়ালে অশুভ মুখ লুকিয়ে রাখে, কেউ আবার অশুভ মুখোশের আড়ালে সুন্দর রঙিন মুখ লুকিয়ে রাখে। কারো আবার মুখ-মুখোশ দু'টির রং-ই এক। যাদের মুখ-মুখোশের রঙ একই তাদের সাথে ডীল করা খুব সহজ কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া পৃথিবীর কঠিনতম কাজের একটি।

ভিন্ন মুখ-মুখোশ এর মানুষের সাথেই আপনার দেখা হবে বেশি। কী! জীবন কঠিন মনে হচ্ছে? মনে হচ্ছে দুমুখো মানুষের ভীড়ে সাবধানে কীভাবে পা ফেলবেন? একটু দেখে চললে অত কঠিন নয় কিন্তু! আপনাকে এটা মাথায় রাখতেই হবে, মুখ-মুখোশে মিলিয়ে কিছু না কিছু ভালো-খারাপ একটা মানুষের মধ্যে থাকবেই! আপনি কোনটা নিতে চান সেটা আপনাকে ঠিক করতে হবে, এটা কেউ আপনাকে দেখিয়ে দিতে পারবে না, গিলিয়েও দিতে পারবে না।

তবুও আপনি জানেন না! জীবনে হয়তো এমন মানুষের দেখা আপনি পেতেই পারেন যে আপনাকে যখন তখন ব্যবহার করবে, ব্যবহার করা শেষ হলে ছুড়ে ফেলে দিবে, এরপর পা দিয়ে মাড়িয়ে চলে যাবে। এসব মানুষের জীবন ঘাটলে দেখবেন, এরা নিজের কাছেও নিজেকে প্রকাশ করতে ভয় পায়! খুব দ্রুত জীবনের মোড় ঘুরিয়ে ফেলে, কারণ এরা খুব অস্থির প্রকৃতির হয়; আপনাকে মাড়িয়ে যাওয়ার অপরাধবোধ এদেরকে অস্থির বানিয়ে দেয়। এসব মানুষের জন্য আমার মনে বিপুল সমবেদনা। আপনার মনেও থাকা উচিত! তাই কেউ মাড়িয়ে গেলে, শাস্তির কথা না ভেবে প্রথমে ভাবুন, আহা! বেচারা!

বিশ্বাস করুন! তার বুদ্ধি থাকুক আর না থাকুক! আপনার ওই করুণা ভরা দৃষ্টিতেই তার হাজার বছরের শাস্তি হয়ে যাবে!
তবে একটা কথা অবশ্যই জেনে রাখুন, জীবনে এমন মানুষের দেখাই আপনি বেশি পাবেন যাদের মুখ-মুখোশের রঙ এক না হলেও অনেকটাই কাছাকাছি! এরা আপনাকে ব্যবহার করবে না, বন্ধু হবে। ব্যবহার করে ছুড়ে ফেলবে না বা ফুলদানীতে সাজিয়ে রাখবে না, আপনাকে সম্মান করবে। মাড়িয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না, এরা আপনার সাথে হাটবে।

তবে এর জন্য আপনাকে যেটা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, অন্যের উপর না হোক, নিজের উপর অবশ্যই রাখতে হবে।
ছোটবেলায় ভাইয়ার টেবিলে লেখা প্রবাদের মত- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!

! জ্ঞান গর্ভের এখানেই সমাপ্তি! ঠান্ডা পানি সাজান! ইফতারের সময় হয়ে এলো! :)

বিঃদ্রঃ লেখাটি গতবছর এই তারিখে লিখেছিলাম ফেসবুকের ওয়ালে। :)
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×