somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি সম্মানের পাত্র নই
চারদিকে নদী বেষ্টিত বৃত্তাকৃতির দ্বীপের মত, চির সবুজের সমারোহ বিকেল বেলায় পশ্চিমা আকাশে রুদ্রের লুকোচুরি খেলা এক অজপাড়া গাঁয়ের নাম নিজ ছেংগার চর।জনম দুঃখিনী মায়ের অন্ধেরযষ্টি এলএলবি সমাপ্ত করে সম্মান জনক পদে অধিষ্টিত থাকায় নিরন্তর সংগ্রাম অব্যাহত।।

সংসদ গোড়স্থান নাম করনের পূর্বেই, জাতীয় সংসদের ঐতিহ্য রক্ষা চাই"

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সংসদ গোড়স্থান" নাম করনের পূর্বেই জাতীয় সংসদের ঐতিহ্য রক্ষা চাই।।



পথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন। রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত। মহান জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন ২১৫ একর। যেখানে মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে এ ভবনের নির্মান কাজ শুরু হয়। ইতিহাসের নানা চড়াই উতড়াই পেরিয়ে ১৯৭২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের উদ্বোধন কনেন বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান ।

সুন্দর পরিবেশ বির্নিমানের অগ্রদূত, বিশ্ব শান্তির প্রতিক, জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার বাস্তব প্রতিচ্ছবি গ্রাম-বাংলার ঐ গ্রাস রোড থেকে জাতিসংঘ পর্যন্ত উজ্জলতার রাখিবন্ধন তৈরি করে জনমনে তিনি আজ শ্রদ্ধার আর ভালবাসার আসনে অধিষ্টিত।শ্রেষ্ঠ সংস্কারক, পরিবেশ বান্ধব, স্থাপত্য শিল্পকে কারুকার্য খচিত নয়না বিরাম মহান জাতীয় সংসদ প্রাঙ্গনের সৌন্দর্য রক্ষার্তে এগিয়ে আসবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সাধারন মানুষ এমনটাই প্রত্যাশা করে থাকেন। হয়ত সে বিষয়ের উপর বিজ্ঞ গুনিজনেরা মুল্যবান মতামত উপস্থান করেছেন। তবুও আমি বলব মহান জাতীয় সংসদ প্রাঙ্গনকে কোন অখ্যাত, কুখ্যাত বা বিখ্যাত ব্যক্তিদের গোড়স্থানে পরিনত না করে লুই কানের নক্সার যথার্থ বাস্তবায়ন করা অপরিহার্য।

দুঃখ জনক হলেও সত্য বাংলাদেশের পরিবেশবাদীরা সংসদ ভবনের পরিবেশ রক্ষার জন্য কোন উদ্দ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই।লাল বাগের কেল্লা রক্ষার জন্য যদি আন্দোলন হতে পারে, সুন্দর বনের সৌন্দর্য নষ্ট হবে মর্মে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে যদি লংমার্চ হতে পারে, মহান জাতীয় আইন পরিষদের নিজস্ব অবকাঠামো সংরক্ষনের জন্য আমরা কেন পারিনি একটা মানব বন্ধন বা শোভা যাত্রার আয়োজন করতে?

মহান স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাবদারী মেজর জিয়াউর রহমান ছিলেন রাজাকারের জীবন দানকারী, ঠান্ডা মাথার খুনি, ক্ষমতার মোহে ইতিহাস বিকৃতি থেকে শুরু করে স্বাধীনতার মুল চেতনা দ্বিগম্বড় করে প্রতিষ্ঠা করলেন পাকি জারজদের চেতনা। শুধু চেতনা লালনকারীই নয় পদস্থ ব্যক্তিদের নিয়ে গঠন করলেন জাগদল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি।তার মন্ত্রী পরিষদে স্থান পায় শাহ আজিজসহ অর্ধডজন রাজাকার আলসামসদের নেত্রীস্থানীয় ব্যক্তিরা
মেজর জিয়া বলেছিলেন, রাজনীতি রাজনীতিবিদদের জন্য কঠিন করা হবে।সত্যি রাজনীতি আজ রাজনীতিকদের জন্য কঠিন সময় পার করছে।তার চালু করা ভাইরাস জ্বরে সাধারন ভোটার পর্যন্ত আক্রান্ত। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ঘোষনা করেছিলেন,আমার দলে যোগ দিন কাজ নিন,যোগদিন মন্ত্রীত্ব নিন অর্থাৎ রাজনীতি করলে বা দলে যোগ দিলে কিছু পেতে হবে, এমন সব সংস্কৃতি চালু করে গেছেন সে অবস্থা থেকে আজ বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ছে।ছাত্রদের হাতে কলমের বদলে তিনিই প্রথম অস্ত্র তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করে গেছেন।বিচার হীনতার সংস্কৃতিও তিনি চালু করে গেছেন।মোটকথা গোটা সমাজ ব্যবস্থাকে চাতুরতার কৌশলে বর্তমান ইয়াবা নামক ভয়ানক নেশার মত যুব সমাজটাকে তথা বাংলাদেশটাকে যুদ্ধাপরাধীদের মিশ্রনে গড়ে তুলেছেন এক ভেজালে ভরা জাতীয়তাবোধ।

বিএনপি জাতীয়তাবোধে বিশ্বসী সমর্থক ভাই-বোনেরা হয়ত আমার প্রতি ক্ষুব্দ হতে পারেন আমার বক্তব্য পড়ে।তবে স্বচ্ছতার নিরিখে অন্তত একবার যদি উপলব্দি করেন,তাহলে আপনাদের বিবেক আপনাকে প্রশ্ন করবে , শাহ আজিজের মত কুখ্যাত রাজাকার তার দলের প্রভাবশালী মন্ত্রী হয় কিভাবে? আবার সেই লোককে মহান জাতীয় সংসদ প্রাঙ্গনে দাফনের ব্যবস্থা করা কি সংসদকে অপমান বা কুলশিত করা হয় কি না? জাতির জনকের হত্যাকারীদের পুরস্কার দেয়া, রাজাকারদের প্রতিষ্টা করা,শত শত মুক্তিযুদ্ধা সেনা অফিসারদের বহিস্কার করা,রাজাকার সমর্থীত অফিসারদের প্রোমোশন দেয়া, অর্থাৎ স্বাধীনতা উত্তর তার সামগ্রীক কার্যাবলী কুলশীত করে তার বীর উত্তম খেতাবকে।

মেজর জিয়া সংসদ প্রাঙ্গনে কবর দেয়ার যে সংস্কৃতি চালু করলেন ক্রমাগত সকল শ্রেনী পেশার বিখ্যাত বা কুখ্যাত লোকদের সৎকারের ব্যবস্থা করলে এক সময় মহান জাতীয় সংসদের নাম করন পরিবর্তিত হয়ে আজিমপুর গোড়স্থানের মত নাম হবে সংসদ গোড়স্থান।তাই আসুন সকলে মিলে লুই কানের ডিজাইনের প্রতি শ্রদ্ধা রেখে সকল কবরগুলো স্থানান্তর করে মহান সাংসদের ঐতির্য্য রক্ষার আন্দোলে একমত পোষন করে গর্বিত সুনাগরিকের দায়িত্ব পালনে সচেষ্ঠ হই।সবশেষে সরকারের প্রতি আবেদন থাকবে ২০১৬ সালের পূর্বেই যেন জিয়ার মাজারসহ সকল কবরগুলো স্থানান্তরের আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
১৫.১১.২০১৫ ইং
রবিবার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×