somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমজ সন্তান হওয়ার কারন কি?

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন একের অধিক বাচ্চা এক সময়ে গর্ভে আসে তা অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। চিকিৎসা শাস্ত্রের আবিষ্কারে জানা যায়, পুরুষের অসংখ্য শুক্রাণুর ভেতর থেকে একটি ভাগ্যবান শুক্রাণু নারীর একটি ডিম্বাণুকে নিষিক্ত করলে একটি মানবশিশুর জন্ম হয়। কিন্তু মায়ের গর্ভে কখনো সম্পূর্ণ ভিন্ন দুটি ডিম্বাণু নিষিক্ত হয়েও জন্ম নিতে পারে ভিন্ন দুটি শিশু। এক্ষেত্রে শুক্রাণু দুটিও হয় ভিন্ন ভিন্ন। আবার কখনো একটি ডিম্বাণুই নিষিক্ত হওয়ার পর সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি শিশুর জন্ম হতে পারে।


প্রথম ধরনের জমজকে বলে বাইনোভুলার বা ডাইজাইগোটিক এবং পরেরটিকে ইউনিওভুলার বা মনোজাইগোটিক। বাইনোভুলার বা ডাইজাইগোটিক অর্থ হচ্ছে একই সঙ্গে সম্পূর্ণ আলাদা দুটি ডিম্বাণু আলাদা দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে দুটি আলাদা জাইগোট গঠন। ফলে একই জরায়ুতে বড় হওয়া শিশু দুটির আলাদা আলাদা ফুল বা প্লাসেন্টা থাকে। এদের লিঙ্গ ভিন্ন হতে পারে, আবার আলাদাও হতে পারে। দেখা যায় এরা জমজ হলেও এদের লিঙ্গ, রক্তের গ্রুপ, গড়ন, গায়ের রঙ বা অন্যান্য অনেক বৈশিষ্ট্য এক নয়।তবে দুজন একই রকম হওয়াটাও কিন্তু অসামঞ্জস্যপূর্ণ বা অস্বাভাবিক নয়। এরকম শিশুর দুটিতে জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। টুইন বাচ্চাদের দুই তৃতীয়াংশই এমনভাবে জন্ম নেয়। অপরদিকে ইউনিওভুলার বা মনোজাইগোটিক অর্থ হলো একটি মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করে একটি শুক্রাণু কিন্তু দুটি শিশুর জন্ম হয়।কিভাবে: নিষিক্ত ডিম্বাণুটি জাইগোট গঠনের পর সমানভাবে বিভাজিত হয়ে দুটি আলাদা জাইগোট গঠন করে। এর ফলে দুটি শিশুর জন্য কেবল একটি মাত্র ফুল বা প্লাসেন্টা থাকে। শিশু দুটির লিঙ্গ এবং সব শারীরিক বৈশিষ্ট্য এক হয়ে থাকে। শিশু দুটি পুরোপুরি একই জিন বহন করার কারণে সব বৈশিষ্ট্য একই রকম হয়। তাই এদেরকে অনেক সময় আইডেন্টিকাল টুইনও (Identical twin) বলা হয়। জমজ শিশুদের মধ্যে এই প্রকার শিশুদের অনুপাত এক তৃতীয়াংশ। অনেক সময় এ ধরনের জমজ শিশু একজন অপরজনের কাছ থেকে পুরোপুরি আলাদা হয় না এবং জন্মের পরও এদের কিছু কিছু অঙ্গ সংযুক্ত থাকতে পারে।অবশ্য বর্তমানে উন্নত শল্য চিকিৎসার মাধ্যমে এ ধরনের শিশুকে আলাদা করার ব্যবস্থা আবিষ্কার হয়েছে। জমজ সন্তান ধারণ করলে গর্ভবতী মায়ের নিতে হয় বাড়তি সাবধানতা। বর্তমানে আল্ট্রাসনোগ্রাফির কল্যাণে আগে থেকেই গর্ভের সন্তান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তাই মায়ের অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসকল মায়ের এনিমিয়া, এক্লাম্পসিয়া, এন্টিপারটাম হেমোরেজ, ম্যাল প্রেজেন্টেশন, প্রিটার্ম লেবারসহ (আগাম প্রসবব্যথা) নানাবিধ সমস্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এজন্য এক্ষেত্রে শুরু থেকেই একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকলে মা এবং শিশু উভয়েরই শারীরিক নিরাপত্তা নিশ্চিত হয়

www.alokitobangladesh.com/
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×