নিশীথনদীর বুকে এখনো সময়তরঙ্গ অসম্ভব অস্থির।
নৈঃশব্দ্যের সময়যানে চেপে বসেছে কিছু স্বপ্ন ও ক্রন্দন।
স্বপ্নের ডানারা হয়েছে অবশ। ক্রন্দন হতে চায় পাথর।
পাথরের জলদ জরায়ু ছিঁড়ে বেরিয়েছে কৃষ্ণাকায় অস্থিরতা।
শূন্যতার তরঙ্গে ভেসে ভেসে সময় হয়েছে স্বয়ংক্রিয় বাহন।
নিদ্রাতুর সময়ের নৈঃশব্দ্যে নিশিবিহঙ্গের ডানা ঝাপটানি।
নৈঃশব্দ্যকে শূন্যতার বাড়ি ভেবে ক্রন্দনধ্বনিগুলো বিভ্রান্ত।
কোথাও আলোকরশ্মি নেই। নেই কোনো কোলাহল-কলতান।
শূন্যতার নিবিড় নৈঃশব্দ্যে নিঃসঙ্গ সময় ঝরছে ঝিরিঝিরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





