আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ফেরিঅলা। এই চেতনাকে ভোটের বাজারে বেচে আবারো ক্ষমতায় যেতে চায় তারা। মুক্তিকামী জনতার এমন অভিযোগ আগেই ছিল। এবার বলা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারে টালবাহানা করছে, যতটুকু করেছে জনগণ ও গণজাগরণ মঞ্চের চাপে করেছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে নীল নকশা প্রণয়ন করছে, নাটক সাজাচ্ছে সুকৌশলে, জাতিকে ধাপ্পা দিচ্ছে আওয়ামীলীগ। কেউ কেউ ধারণা করছেন, যুদ্ধাপরাধের বিচার করার ইচ্ছা ও ক্ষমতা কোনটাই আওয়ামী লীগের নেই। এই ধারণার স্বপক্ষে তাঁরা যুক্তি দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তির নামে যুদ্ধাপরাধীদের বিচারের রায়গুলোকে এজন্যই ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। বাম ঘরানার কারো কারো মতে, জামাত-লীগের গোপন সমঝোতার কারণেই কাদের মোল্লার ফাঁসি হয়নি। আর এই সংক্ষুব্ধতার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধীদের সঠিক বিচারের দাবিতে এ মঞ্চ তাই যুগান্তকারী আন্দোলনে মেতে ওঠে। মুক্তচিন্তার ধারক-বাহকদের অনেকেই মনে করছেন, মানবতাবিরোধীদের বিচারপ্রার্থী এক কোটির অধিক স্বাক্ষরসম্বলিত ৬ দফা দাবির বার্তার মাধ্যমে হুঁশিয়ারি প্রদান করলেও সরকার বিষয়টিকে তেমন আমলে নেননি। বরং ভেতরে ভেতরে শাহবাগবিরোধী মনোভাব গড়ে ওঠে সরকারের। রাজনীতিসচেতন 'অরাজনৈতিক' অনেকের মতে, যুদ্ধাপরাধীদের বিচারে সরকার ধানাই-পানাই চালাতেই পারে। কেননা তারা শুধু মুখেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, অন্তরে ধারণ করে না। মুক্তিযুদ্ধের চেতনা তো ন্যায় ও মানবতারই চেতনা। সেই চেতনার সাথে বর্তমান আওয়ামী লীগের ব্যবধান বাড়ছে। তথাকথিত অতিনিরপেক্ষ বিজ্ঞগণ এমনও বলেন যে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত-হেফাজতের হরতালের ফাঁদে পড়েছে সরকার। হরতালে বিচারপতি কিংবা আসামিপক্ষের আইনজীবী কোর্টে যাচ্ছেন না। বিচার বিলম্বিত হওয়ার কারণ হিসেবে কেউ কেউ আইনের দুর্বলতাকেও দায়ি করছেন। এরই মাঝে কাদের মোল্লার আপিল নিষ্পত্তির ৬০ দিনের সীমা অতিক্রান্ত হয়েছে। এরপর কী হবে কে জানে?
কথাগুলো কোনটা নিজের কোনটা পরের তা কিন্তু জানি না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।