মধ্যবিত্ত শ্রেণিকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন, তবে বৈশিষ্টায়িত করা খানিকটা সহজ। এই শ্রেণির মানুষজন সীমিত কিছু সম্পত্তির মালিক, কিন্তু উৎপাদন যন্ত্রে তাদের মালিকানা একদম কম। পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ায় তারা যুক্ত থাকে না, সম্পৃক্ত থাকে বিতরণ ও ব্যবস্থাপনায়। কায়িক শ্রম তাদের জন্য আবশ্যিক নয়, জীবিকার প্রয়োজনে তারা মানসিক শ্রমনির্ভর। তারা উদ্বৃত্ত মূল্য সৃষ্টিও করে না, শোষণও করে না; তবে ভোগ করে। তাদের আয়সীমা সাধারণত সীমিত, উপার্জনক্ষেত্রসমূহও প্রায়শ নির্দিষ্ট। তাদের স্বচ্ছলতা থাকতে পারে, সম্পদের প্রাচুর্য থাকে না। সামাজিক অবস্থান নির্মাণে শিক্ষা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিল্প-সাহিত্য ও বিজ্ঞান-দর্শনচর্চায় তারা অগ্রগামী। তাই বুদ্ধিজীবি শ্রেণি মধ্যবিত্ত শ্রেণিতে কেন্দ্রিভুত। জনমতগঠন ও ক্ষমতার রদবদলে তাদের ভূমিকাই মুখ্য। আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণের চাইতে তারা নেতৃত্ব প্রদানে তৎপর এবং অর্জিত ও অর্জিতব্য সুফল সবটুকু ভোগপ্রয়াসী। মধ্যবিত্ত শ্রেণি থেকেই বুর্জোয়া ও বুর্জোয়াবিরুদ্ধ ভাবাদর্শ উদ্ভুত-বিকশিত। তাদেরই স্বার্থসৈদ্ধিক একটি অংশ পেটিবুর্জোয়া হিসেবে প্রতিষ্ঠিতি পেতে চায়। সামান্যীকরণে বলা যায়, সমাজের সবচে' সুবিধাবাদী শ্রেণিটাই হলো মধ্যবিত্ত শ্রেণি।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।