I S I L কি চাও তুমি !!!
-----------------
কি চাও তুমি?? গুলবাগিছা ? না … মানুষের ভালবাসা !!!
তুমি কি বারুদের গন্ধের ভেতর লোবানের গন্ধ পাও?
জাহান্নান্মের গহব্বরে উন্মুক্ত জান্নাতের স্বাদ পাও?
তা’হলে চালিয়ে যাও যুদ্ধের ধামামা-
শহীদি তকমা তোমার গায়ে আঁচড়ে পড়বে;
অপুরন্ত নেয়ামতের ভাগীদার হবে তুমি।
চারদিকে ফুলের সমারোহ,
বেহেশতি খাবার- দাবার,
হুর-পরিদের আনাগোনা বেড়ে যাবে;
তোমার জীবন ধন্য হয়ে যাবে । ভয় নেই –আরো জোরে স্টীগারে চাপ দাও।
যত মানুষ মারা যাবে – প্রতিটা আত্মার বদৌলতে তুমি বোনাস পাবে
মখমলের বিছানা,
সফেদ,আনার,
গুচ্ছ গুচ্ছ আঙুর,
পেয়ালা পূ্র্ণ মদিরা;
চিরযৌবনা কুমারীর আলিঙ্গন।
অপুরন্ত প্রাণে সঞ্চালিত হবে সঞ্জিবনী সুধা –অমর আত্মার প্রসান্তি পাবে তুমি
তোমার হারাবার কিছু নেই !!!
বিপন্ন মানবতা !
হাজারো শিশুর কান্নার আওয়াজ!
স্বামী হারা নারীর বেদনার্ত হৃদয়ের আর্তনাদ !
বৃদ্ধ মা-বাবার শুষ্ক নয়নের কান্না !
চার দিকে স্বামী হারা বিধবার হাহাকার !!
এসবে কি আসে যায় ?
তুমিতো অহংকারী যোদ্ধা নও – কেনানা তোমার খঞ্জরের আঘাতে
যাদের তুমি বধ কর তারা বেদীন-পাপাত্মা।
তোমার চারিপাশে দবদবে বালির রাশি-
উষ্ণ মরুর উত্তাপে আর কতদিন কাতরাবে ?
গোলা –বারুদ বোমার আঘাতে আঘাতে
যতদ্রুত পার এই নশ্বর পৃথিবীকে ধুলায় মিশিয়ে দাও ?
জান্নাতের স্বাদ আস্বাদনে বিলম্ব কেন?
কি চাও তুমি?? গুলবাগিছা ? না … মানুষের ভালবাসা !!!
তারিখ; সেপ্টেম্বার ০৭, ২০১৬
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




